বিশ্বের প্রথম পারমাণবিক বিস্ফোরণ সহনশীল ‘ভাসমান দ্বীপ’ নির্মাণ করছে চীন « বাংলাখবর প্রতিদিন

বিশ্বের প্রথম পারমাণবিক বিস্ফোরণ সহনশীল ‘ভাসমান দ্বীপ’ নির্মাণ করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫ | ১২:০৮
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫ | ১২:০৮
Link Copied!
আন্তর্জাতিক গণমাধ্যম থেকে ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

চীন বিশ্বের প্রথম কৃত্রিম ভাসমান দ্বীপ নির্মাণ করছে যা পারমানবিক বিস্ফোরণসহ সব ধরনের চরম প্রাকৃতিক দুর্যোগ সহ্য করতে সক্ষম হবে। দ্বীপটির ওজন হবে ৭৮,০০০ টন এবং এটি সম্পূর্ণ কাজের অবস্থায় ২০২৮ সালে চালু হবে।

দ্বীপটি ৬–৯ মিটার উচ্চতার বড় ঢেউ এবং ক্যাটাগরি ১৭ পর্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় সহ্য করতে পারবে। এটি একটি চলনযোগ্য, অর্ধ-ডুবন্ত, টুইন-হাল প্ল্যাটফর্ম, যা চার মাস পর্যন্ত ২৩৮ জন মানুষকে কোনোকিছু সরবরাহ ছাড়াই আশ্রয় দিতে সক্ষম।

প্রকল্পটির প্রধান বৈজ্ঞানিক লিন ঝংকুইন জানিয়েছেন, আমরা ডিজাইন এবং নির্মাণ দ্রুত শেষ করতে কাজ করছি এবং লক্ষ্য ২০২৮ সালের মধ্যে দ্বীপটি চালু করা।

বিজ্ঞাপন

দক্ষিণ চীন মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বীপটির নির্মাণে ব্যবহৃত মেটামেটেরিয়াল স্যান্ডউইচ প্যানেলগুলি বিপজ্জনক ধাক্কাকে নরম চাপের মধ্যে পরিণত করতে সক্ষম। শাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়ের (এসজেটিইউ) অধ্যাপক ইয়াং দেকিংয়ের নেতৃত্বে গবেষকরা জানিয়েছেন, এটি একটি সব-আবহাওয়া, দীর্ঘমেয়াদি আবাসন সক্ষম গভীর সমুদ্র বৈজ্ঞানিক সুবিধা।

দ্বীপটির সুপারস্ট্রাকচারে জরুরি বিদ্যুৎ, যোগাযোগ এবং নেভিগেশন নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য বিশেষ কক্ষ থাকবে, যা পারমানবিক বিস্ফোরণের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরকারিভাবে এই দ্বীপকে ডিপ-সি অল-ওয়েদার রেসিডেন্ট ফ্লোটিং রিসার্চ ফ্যাসিলিটি নামে পরিচয় দেয়া হয়েছে। যদিও চীন এটিকে নাগরিক বৈজ্ঞানিক অবকাঠামো হিসেবে বর্ণনা করেছে, এর নকশায় পারমানবিক বিস্ফোরণ প্রতিরোধের সামরিক মানদণ্ড জিজেবি ১০৬০.১-১৯৯১ ব্যবহার করা হয়েছে।

বিজ্ঞাপন

দ্বীপটির দৈর্ঘ্য হবে ১৩৮ মিটার এবং প্রস্থ ৮৫ মিটার, প্রধান ডেক সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫ মিটার উঁচুতে উঠবে।

সূত্র: এনডিটিভি

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত