দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হচ্ছে: ইসি সচিব « বাংলাখবর প্রতিদিন

দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হচ্ছে: ইসি সচিব

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৫ | ১০:৪২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৫ | ১০:৪২
Link Copied!

ভোটের নিরাপত্তা নিশ্চিতে সারাদেশকে তিনটি জোনে ভাগ করা হচ্ছে। জোনগুলো হলো রেড, ইয়েলো ও গ্রিন। ভোটের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রবিবার (২৩ নভেম্বর) নির্বাচন সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। এর আগে তিনি কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েকের সঙ্গে বৈঠক করেন।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইসি সচিব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও জানতে চান সফররত মহাসচিব। জবাবে বলেছি, সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন; এ তিন জোনে ভাগ করা হচ্ছে। সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে।

বিজ্ঞাপন

বৈঠকে কমনওয়েলথ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে কি কি সহায়তা লাগবে, সেসবও জানাতে বলেছেন। প্রয়োজন হলে সহায়তা চাওয়া হবে, যোগ করেন আখতার আহমেদ।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য বিভিন্ন সংস্থা ও বিদেশি কূটনৈতিকদের সঙ্গেও ভোটের আলোচনা করছে সংস্থাটি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত