জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার « বাংলাখবর প্রতিদিন

জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ | ৫:৫৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ | ৫:৫৭
Link Copied!

জীবন রক্ষাকারী ওষুধের মূল্য সরকারকে নির্ধারণের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের নাগরিকদের জীবন রক্ষকারী ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে থাকবে।

১৯৯৪ সালের ২৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সার্কুলারে ১১৭টি ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে রেখে বাকি ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে দেওয়া হয়। এ বিষয়ে একটি রিটের পরিপ্রেক্ষিতে গত ২৫ আগস্ট রায় দেন হাইকোর্ট।

আজ সোমবার (২৪ নভেম্বর) সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, এই রায়ের ফলে মানুষের জীবন রক্ষাকারী ওষুধের মূল্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন তখন ইচ্ছামাফিক নির্ধারণ করতে পারবে না।

বিজ্ঞাপন

জানা যায়, সরকারের ওই সার্কুলারকে চ্যালেঞ্জ করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ২০১৮ সালে হাইকোর্টে একটি রিট করে। এরপর হাইকোর্ট রুল জারি করেন, পরে শুনানির জন্য বিষয়টি বিচারপতি মো. রেজাউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আসে। শুনানি শেষে গত ২৫ আগস্ট আদালত রায় দেন।

রিটের শুনানিতে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর ১১ ধারায় সরকারকে ওষুধের মূল্য নিয়ন্ত্রণের ক্ষমতা প্রদান করা হয়েছে। সে অনুসারে সরকার অধিকাংশ ওষুধের মূল্য নির্ধারণ করে এবং ১৯৯৩ সালের ১৮ সেপ্টেম্বর ৭৩৯টি ওষুধের মূল্য নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। পরে ওই ক্ষমতাকে সীমিত করে ১৯৯৪ সালের ২৬ ফেব্রুয়ারি ১১৭টি ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে রেখে অন্য ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে ন্যস্ত করা হয়।

শুনানিতে তিনি বলেন, ওষুধ যেহেতু জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেঁচে থাকার অন্যতম মাধ্যম, সে কারণে মূল্যবৃদ্ধির সঙ্গে নাগরিদের বেঁচে থাকার অধিকার সম্পর্কিত। তাই মূল্য নির্ধারণে সরকারের ক্ষমতা সীমিতকরণের সিদ্ধান্ত ও জারিকৃত সার্কুলার নাগরিকদের বেঁচে থাকার অধিকারকে ক্ষুণ্ন করছে।

বিজ্ঞাপন

রায়ের কপি প্রকাশের পর তিনি বলেন, আদালত রায়ে রুল নিষ্পত্তি করে কতিপয় নির্দেশনা দিয়েছেন, যার মধ্যে অন্যতম হলো বাংলাদেশের নাগরিকদের জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে থাকবে। জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা ওষুধ কোম্পানিগুলোর থাকবে না। আদালত রায়ে ওষুধ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশের বিধান, যা বর্তমানে ওষুধ ও কসমেটিক্স আইন, ২০২৩ এর সুনির্দিষ্ট বিধান অনুসারে সরকার কর্তৃক গঠিত কমিটির মাধ্যমে মূল্য নির্ধারণের বিষয়ও উল্লেখ করেছে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী রিট করেন। রিটে বিবাদীরা হলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ওষুধ অধিদফতরের মহাপরিচালক, ওষুধ মালিক সমিতির সভাপতি, সেক্রেটারিসহ মোট ছয়জন। শুনানিতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মন্ডল। ওষুধ মালিক সমিতির পক্ষে ছিলেন আইনজীবী এস কে মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডি এ জি সৈয়দ এজাজ কবির।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত