৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পাচ্ছে ৩৯৭৭ জন « বাংলাখবর প্রতিদিন

৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পাচ্ছে ৩৯৭৭ জন

অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫ | ২:১১
অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫ | ২:১১
Link Copied!

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি, এমন প্রার্থীরা এখন ৯ম থেকে ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে নিয়োগের সুযোগ পাবেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৩ হাজার ৯৭৭ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি- এমন আগ্রহী প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম আহ্বান করা হচ্ছে। ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩’ অনুযায়ী, প্রার্থীরা তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মেধাক্রমের ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশ করা হবে।

পিএসসির প্রকাশিত তথ্যমতে, নন-ক্যাডার পদে মোট ৩৯৭৭ জন জনবল নিয়োগ করা হবে। এর মধ্যে নবম গ্রেডে ৫৮৭টি, দশম গ্রেডে ২,৯৭৪টি এবং একাদশ গ্রেডে ৪১৬টি পদে সুপারিশ করা হবে। অর্থাৎ, মোট ৩ হাজার ৯৭৭টি পদে ৪৪তম বিসিএস থেকে নিয়োগ সুপারিশের উদ্যোগ নিয়েছে পিএসসি।

এই নন-ক্যাডার পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে পছন্দক্রমের আবেদন আহবান করা হয়েছে। প্রার্থীরা আগামী ৩ জুন সকাল ৬টা থেকে ১৭ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http:/bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

বিজ্ঞাপন

যৌক্তিক কারণে বিজ্ঞপ্তিতে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা করার অধিকার সংরক্ষণ করে বলেও জানানো হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত