মেট্রোরেলের ছাদে ২ ব্যক্তি, সাময়িক বন্ধ ট্রেন চলাচল « বাংলাখবর প্রতিদিন

মেট্রোরেলের ছাদে ২ ব্যক্তি, সাময়িক বন্ধ ট্রেন চলাচল

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫ | ১০:৩৬
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫ | ১০:৩৬
Link Copied!

রাজধানীর সচিবালয় এলাকায় মেট্রোরেলের ছাদে দুজন উঠে পড়ায় রাত সোয়া ৮টা থেকে বন্ধ আছে পুরো মেট্রোরেল নেটওয়ার্ক। এতে মেট্রো লাইনের বিভিন্ন জায়গায় আটকা পড়েছে একাধিক ট্রেন।

রোববার (৩০ নভেম্বর) এ ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের উপর ২ জন ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক এ অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

বিজ্ঞাপন

এমআরটি পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সাড়ে ৮টার দিকে জানানো হয়, এক শিশুকে ছাদে দেখা গেছে। তাকে ছাদ থেকে নামিয়ে আনার চেষ্টা চলছে। মেট্রো ট্রেনগুলো বিদ্যুৎচালিত।

উল্লেখ্য, মেট্রোরেল যে তার ছুঁয়ে চলে, সেগুলো দিয়ে কয়েক হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত