গুরুদাসপুরে ২১ মামলার আসামী মাদক সম্রাট ভম্বু দম্পতি সহ আটক ৩ « বাংলাখবর প্রতিদিন

গুরুদাসপুরে ২১ মামলার আসামী মাদক সম্রাট ভম্বু দম্পতি সহ আটক ৩

সাইফুল ইসলাম: স্টাফ রিপোটার
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৫ | ৭:৫২
সাইফুল ইসলাম: স্টাফ রিপোটার
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৫ | ৭:৫২
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে দীর্ঘদিন ধরে আলোচিত মাদক বিরোধী অভিযান আরও এক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে। স্থানীয়ভাবে ‘মাদক সম্রাট’ নামে পরিচিত শহিদুল ইসলাম ভম্বু (৪৫) ও তাঁর স্ত্রী তানিয়া আক্তার সূর্য (৪০) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের হাতে ধরা পড়েছেন।

রবিবার রাত ৯টার দিকে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে হঠাৎ করে চালানো এ বিশেষ অভিযানে পুরো এলাকা একপ্রকার টানটান উত্তেজনায় থাকে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বাড়িটি ঘিরে ফেলে। পরে তল্লাশি চালিয়ে ভম্বু দম্পতিকে আটক করা হয়। এসময় তাদের সহযোগী রুবেল আলী (২৯) কেও গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞাপন

সোমবার ০১-১২-২৫ ইং দুপুরে তিনজনকে আদালতে হাজির করার পর বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, তাদের তল্লাশিতে ১০৭ পিস ইয়াবা, ২৪৫ পুরিয়া হেরোইন, এবং মাদক বিক্রির ৫৬ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব মাদকের পরিমাণ ও আর্থিক লেনদেনের তথ্য থেকে ধারণা করা হচ্ছে, তাদের মাধ্যমে এলাকাজুড়ে সক্রিয় একটি মাদকচক্র পরিচালিত হচ্ছিল।

এছাড়াও পুলিশি নথি অনুযায়ী, শহিদুল ইসলাম ভম্বুর বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগের ২১টি মামলা রয়েছে, যার বেশিরভাগই গুরুতর অপরাধের শ্রেণিতে পড়ে। তাঁর স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধেও ৯টি মাদক মামলা বিচারাধীন। পুলিশ বলছে, দীর্ঘদিন ধরেই তারা একটি সক্রিয় মাদক কারবারী নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছিল, আর সেই নেটওয়ার্কে সহযোগী হিসেবে ছিল রুবেল আলী।

বিজ্ঞাপন

স্থানীয়রা বলেন,বহুদিন ধরেই যোগেন্দ্রনগর গ্রামসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় এই পরিবার সম্পর্কে বিভিন্ন অভিযোগ প্রচলিত। ভম্বু ও তার পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি, এমনকি এলাকার বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ বহু বছরের। মাঝে মাঝে পুলিশ গ্রেপ্তার করলেও অল্প সময়ের মধ্যেই জামিনে বেরিয়ে তারা আবার পূর্বের কর্মকাণ্ডে ফিরে যেত বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

ফলে যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা বাড়ছিল। তবে এতোদিন পরে তাদের আটক হওয়ায়  আমরা বেশ  স্বস্তি পেয়েছি। পুলিশের এই উদ্যোগ এলাকায় নিরাপত্তাবোধ ফিরিয়ে এনেছে।”

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দুলাল হোসেন বলেন, “গুরুদাসপুরকে মাদকমুক্ত এলাকা ঘোষণা করতে আমরা ধারাবাহিক অভিযান চালাচ্ছি। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সামনের দিনগুলোতে মাদকের বিরুদ্ধে আরও কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত