বিটিআরসির সঙ্গে বৈঠক ফলহীন, অবৈধ ফোন নিবন্ধনে সরকার অনড় « বাংলাখবর প্রতিদিন

বিটিআরসির সঙ্গে বৈঠক ফলহীন, অবৈধ ফোন নিবন্ধনে সরকার অনড়

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৫ | ৭:২৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৫ | ৭:২৩
Link Copied!

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা এনইআইআর নিয়ে দীর্ঘদিনের আলোচনার পরও সমাধান খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসির সঙ্গে বৈঠক শেষেও কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আসলাম।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অবৈধ ফোন বন্ধ ও এনইআইআর চালুর বিষয়ে সরকার আগের মতোই কঠোর অবস্থানে আছে।

বৈঠকের আগে থেকেই মোবাইল ব্যবসায়ীরা দাবি করে আসছিলেন, হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম এক বছর পিছিয়ে দিতে হবে এবং বর্তমান এনইআইআর ব্যবস্থার সংস্কার প্রয়োজন। তাদের অভিযোগ, বাজারে করফাঁকি দিয়ে আনা প্রায় ৫০ লাখ হ্যান্ডসেট রয়েছে, যেগুলোকে শুল্ক পরিশোধের মাধ্যমে বৈধ করার সুযোগ দেয়া উচিত। একইসঙ্গে বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে ৫৮ শতাংশ শুল্ক কমানোর দাবিও জানানো হয়।

বিজ্ঞাপন

প্রধান আলোচনার টানাপোড়েন তৈরি হয়েছে এনইআইআর চালুর সময়সীমা ও অবৈধ ফোন বাজার নিয়ন্ত্রণ নিয়ে। এমবিসিবির সভাপতি বলেন, “বৈঠকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যায়নি। সরকার এনইআইআর ও অবৈধ ফোন বন্ধ করার বিষয়ে কঠোর। আগামীকাল জাতীয় রাজস্ব বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয় ও বিটিআরসি আবার বসবে। আমরা সেখানে আলোচনার ফলাফলের অপেক্ষা করব। এরপর পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।”

এদিন সকালে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, বৈধভাবে আমদানি করা মোবাইল ফোনের শুল্ক কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। তিনি জানান, “আদেশ পেলে শুল্কছাড় বাস্তবায়ন করবে এনবিআর। তবে এটি স্বল্প সময়ের জন্য কার্যকর হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার।”

দিনের শেষে আলোচনার চিত্র বলে দিচ্ছে, এনইআইআর বাস্তবায়ন নিয়ে সরকার তার অবস্থান থেকে সরে আসছে না এবং ব্যবসায়ীরা চাইছেন সময়, সংস্কার ও শুল্ক সমন্বয়। আগামী বৈঠকের দিকে তাই ব্যবসায়ী মহল, আমদানিকারক থেকে সাধারণ ক্রেতা, সবার নজর থাকবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত