শিগগিরই নরসিংদীর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী নামবে: স্বরাষ্ট্র উপদেষ্টা « বাংলাখবর প্রতিদিন

শিগগিরই নরসিংদীর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী নামবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৫ | ৪:৪৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৫ | ৪:৪৩
Link Copied!

সন্ত্রাসী নিয়ন্ত্রণে শিগগিরই নরসিংদীতে যৌথবাহিনী নামানো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদীতে জেলা কারাগার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘নরসিংদীর সবচেয়ে বড় সমস্যা রায়পুরায় যৌথ অভিযান পরিচালনা করা হবে। এখানে সন্ত্রাসীদের আড্ডা অনেক বেশি ও হাতিয়ার রয়েছে।’

“তাই এখানে সেনাবাহিনী, র‌্যাব পুলিশসহ সকল বাহিনীর সমম্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে। বর্তমানে টেটাঁ আপডেট হয়ে হাতিয়ারে পরিণত হয়েছে। এদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।”

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘১৯ জুলাই জেলখানা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলে সব কয়েদি পালিয়ে যায়।’

“এদের মধ্যে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে, আবার অনেককে গ্রেপ্তার করা হয়েছে। জেলখানায় লুট হওয়া অস্ত্রের মধ্যে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। কয়েদিদের মধ্যে বেশিরভাগ মাদকের আসামি। এই মাদক নির্মূলে কাজ করতে হবে। আর মাদকের জন্য বিশেষ কারাগার গড়ে তোলা হবে।”

এ সময় নরসিংদী পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে নরসিংদী পুলিশ লাইনসের ক্যান্টিন, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে তিনি নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত