নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান « বাংলাখবর প্রতিদিন

নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫ | ৪:৫৫
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫ | ৪:৫৫
Link Copied!

পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ বিভাগের (আইএসপিআর) প্রধান আহমেদ শরিফ চৌধুরী সম্প্রতি এক সংবাদ সম্মেলনে একটি নারী সাংবাদিককে লক্ষ্য করে ‘চোখ মারার’ ঘটনায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরের আইএসপিআরের সদরদপ্তরে এই ঘটনাটি ঘটে, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় মুঠোফোনে ধারণ করা ভিডিওটি মুহূর্তেই প্রচারিত হয়, যেখানে দেখা যায়, জিও নিউজ উর্দুর সাংবাদিক আবসা কোমাল আইএসপিআর প্রধানকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কে প্রশ্ন করছেন। কোমাল বলছিলেন, ‘আপনার বক্তব্যে ইমরান খানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, রাষ্ট্রদ্রোহী এবং দিল্লির হাতের পুতুল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এরকম গুরুতর অভিযোগে তিনি কি এককভাবে অভিযুক্ত? এর সঙ্গে পূর্বের অভিযোগগুলোর কি সম্পর্ক আছে? ভবিষ্যতে কি এরকম আরও অভিযোগ আসবে?’

বিজ্ঞাপন

এ প্রশ্নের জবাবে আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘আপনার যুক্তির মধ্যে আরও একটি পয়েন্ট যোগ করতে পারেন- ইমরান একজন মানসিক রোগী।’ এরপর তিনি কোমালের দিকে তাকিয়ে একটি হাসি দিয়ে চোখ মেরে দেন।

এই ঘটনা নিয়ে পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এবং ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেক নেটিজেন এই ঘটনার নিন্দা করেছেন এবং সেনাবাহিনীর পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এমনভাবে ক্যামেরার সামনে প্রকাশ্যে ঘটনার অবতারণা হলো, এটা গণতন্ত্রের জন্য লজ্জাজনক।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘এটি একটি সেনা কর্মকর্তার পেশাদারত্বের জন্য খুবই অপমানজনক। একজন শীর্ষ সেনা কর্মকর্তা এভাবে আচরণ করতে পারেন না।’

বিজ্ঞাপন

আরেক নেটিজেন বলেন, ‘এটা দেশের প্রকৃত চিত্র। আমাদের সেনাবাহিনীর অপেশাদারত্ব এই ভিডিওতেই পরিষ্কার হয়ে গেছে। কোনো সেনা কর্মকর্তা কি কখনও এমন আচরণ করতে পারেন?’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত