জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি « বাংলাখবর প্রতিদিন

জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫ | ৬:৫৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫ | ৬:৫৭
Link Copied!
জাতির উদ্দেশে ভাষণে ইসি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটের তফসিল (১১ ডিসেম্বর) ঘোষণা করা হয়েছে। এসময় আসন্ন নতুন বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার তার এই ভাষণ সম্প্রচার করছে।

নির্বাচন কমিশন ইতোমধ্যে সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছে। মঙ্গলবার কমিশন প্রধান বিচারপতি সৈয়দ রফাত আহমেদের সঙ্গেও বৈঠক করে ইসি। আর গতকাল দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিকেলে ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার।

বিজ্ঞাপন

জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে একই দিনে।
বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ৫০টির বেশি নিবন্ধিত রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে। কয়েকটি দল ইতোমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে।

নির্বাচন ও গণভোট-দুটোরই প্রস্তুতি একসঙ্গে নিয়েছে ইসি। ২৯ নভেম্বর মক ভোটগ্রহণের পর ভোটের সময় বাড়ানো এবং কেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কমিশন।

এবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ইসির ক্ষমতা আরও বিস্তৃত হবে।

বিজ্ঞাপন

তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ শুরু করবে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে নামতে পারবেন।

তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময়, যাচাই-বাছাই, প্রত্যাহারের তারিখ এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন উল্লেখ থাকবে। গণভোটের ক্ষেত্রে শুধু ভোটগ্রহণের তারিখই উল্লেখ করা হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত