অবশেষে খুললো মিরপুর ৬০ ফিট সংযোগ সড়ক « বাংলাখবর প্রতিদিন

অবশেষে খুললো মিরপুর ৬০ ফিট সংযোগ সড়ক

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ | ৮:০৭
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ | ৮:০৭
Link Copied!
উদ্বোধনী অনুষ্ঠানের ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

টানা ১৭ বছর অপেক্ষার পর মিরপুরের বহুল আলোচিত ৬০ ফিট সংযোগ সড়ক যান চলাচলের জন্য অবশেষে খুলে দেওয়া হয়েছে। নতুন করে নির্মিত এই সংযোগ সড়ক চালু হওয়ায় মিরপুর অঞ্চলে দীর্ঘদিনের কঠিন ভোগান্তির যানজট ও জনদুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে এই সড়ক উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এতে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এই শহরের গত ৩০ বছরের যেসব কাজ ঝুলে আছে, সেগুলো একে একে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ৬০ ফিট সংযোগ সড়কের কাজটি দীর্ঘ ১৭ বছর ধরে অমীমাংসিত ছিল। এ সড়কের সঙ্গে সরকারের একাধিক দফতর জড়িত থাকায় সমন্বয় একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে সব সংস্থার সমন্বয়ের মাধ্যমে মাত্র দুই মাসের মধ্যে নগরবাসীর জন্য সড়কটি খুলে দেওয়া সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর বক্তব্যে বলেন, এই সড়কের একটি প্রতীকি তাৎপর্য রয়েছে। সরকারের সব সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যদি একসঙ্গে কাজ করে, তাহলে এই নগরকে এখনো বাসযোগ্য করে তোলা সম্ভব। তিনি আরও বলেন, নগরবাসীকে দৈনন্দিন ভোগান্তি থেকে মুক্ত করতে পারলেই সবার জন্য একটি ন্যায্য নগর গড়ে তোলা যাবে।

মিরপুরবাসীর দীর্ঘদিনের যানজট নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৬০ ফিট সড়ককে মিরপুরের প্রধান সড়কের সঙ্গে সরাসরি যুক্ত করার লক্ষ্যে নতুন এই সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেয়। এ জন্য ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নামে সিটি জরিপে রেকর্ডভুক্ত ৮০৮০০ ও ৪০৪৫৬ দাগের জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। পাশাপাশি ডাক বিভাগের জমি অধিগ্রহণ করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ অক্টোবর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ১৭ বছর বন্ধ থাকার পর ৬০ ফিট সংযোগ সড়কটি দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার থেকে শুরু হওয়া ৬০ ফিট সড়কটি এতদিন মিরপুর-১০ থেকে মিরপুর-২ গামী প্রধান সড়কের সঙ্গে যুক্ত হওয়ার আগেই শেষ হয়ে যেত। ফলে যানবাহনকে ডান দিকে একটি সরু পথে মোড় নিতে হতো, যেখানে বিপরীতমুখী যান চলাচলের কারণে সারাদিনই তীব্র যানজট লেগে থাকত।

এই সমস্যার স্থায়ী সমাধানে ডিএনসিসি বাম পাশে একটি নতুন সংযোগ সড়ক নির্মাণ করে, যা মিরপুর-২ পোস্ট অফিসের পাশ দিয়ে মিরপুরের মূল সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। এর ফলে ৬০ ফিট সড়ক থেকে আসা যানবাহন একমুখী লেনে সরাসরি প্রধান সড়কে প্রবেশ করতে পারবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডাক বিভাগের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঈন উদ্দীন, অঞ্চল–৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীনসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত