প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন হামলা, নিহত ৪ « বাংলাখবর প্রতিদিন

প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ | ১১:২৫
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ | ১১:২৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে আবারো হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ওয়াশিংটনের দাবি, নৌযানটি মাদক পাচার করছিল। মাদক পাচারের জন্য ব্যবহৃত নৌরুটে অবস্থানের সময় এতে হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত মঙ্গলবারও (১৬ ডিসেম্বর) একই স্থানে তিনটি নৌযানে হামলা চালায় মার্কিন সেনারা। এতে অন্তত ৮ জন নিহত হয়।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার কাছাকাছি প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মার্কিন বাহিনীর চালানো এ ধরনের হামলায় এখন পর্যন্ত প্রায় ১০০ জন নিহত হয়েছে। এসব ঘটনাকে তারা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দ্বারা সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন।

মার্কিন কংগ্রেসের কয়েকজন আইনপ্রণেতা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিশেষ করে, সেপ্টেম্বরে একটি নৌকায় প্রথম হামলার পর বেঁচে যাওয়া দুজন ব্যক্তির ওপর দ্বিতীয় দফা হামলার নির্দেশ তিনি ব্যক্তিগতভাবে দিয়েছিলেন কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে পেন্টাগন দাবি করেছে, মাদক পাচার রোধের অংশ হিসেবেই ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগরে যুদ্ধজাহাজ, একটি সাবমেরিন, ড্রোন এবং যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

ভেনেজুয়েলা এই হামলা ও সামরিক শক্তি বৃদ্ধিকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভেনেজুয়েলার অগাধ তেল ও গ্যাস সম্পদ লুটে নেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিচ্ছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত