আসামিকে আদালতে দেরিতে হাজির করায় ব্যাখ্যা চাইলেন বিচারক, জিআরও ও ওসিকে শোকজ « বাংলাখবর প্রতিদিন

আসামিকে আদালতে দেরিতে হাজির করায় ব্যাখ্যা চাইলেন বিচারক, জিআরও ও ওসিকে শোকজ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ | ১০:৩৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ | ১০:৩৯
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালকে সীমান্ত এলাকায় আত্মগোপনে সহায়তাকারী মো. আমিনুল ইসলামকে আদালতে ওঠাতে দেরি করায় হাজতখানার অপারেশন ইনচার্জ (ওসি) ও সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তাকে (জিআরও) শোকজ করা হয়েছে।

একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তাকে ১৫ কার্য দিবসের মধ্যে দেরি হওয়ার বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এই আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, পুলিশ রাজুকে বিকেল ৫টার দিকে আদালতে হাজির করে, কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে কাঠগড়ায় তোলা হয়, যার ফলে বিলম্বের কারণ নিয়ে প্রশ্ন তোলেন আদালত।

শুনানির সময়, তদন্ত কর্মকর্তা আসামির ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন। আদালত তার পরিবর্তে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একইসঙ্গে কেন আসামিকে দেরিতে আদালতে তোলা হলো তার জন্য সিএমএম আদালতের হাজতখানার অপারেশন ইনচার্জ (ওসি) ও সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তাকে (জিআরও) শোকজ করেন আদালত।

বিজ্ঞাপন

সেই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তাকে ১৫ কার্য দিবসের মধ্যে এই দেরি হওয়ার বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আদেশ দেন।’

রাজুর বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে পরিদর্শক ফয়সাল আহমেদ আদালতকে বলেন, গণমাধ্যমের প্রতিবেদন এবং তদন্তের ফলাফল থেকে জানা যায় যে আসামি রাজু ফিলিপের মাধ্যমে হাদি হত্যার মূল আসামি ফয়সালকে সীমান্ত এলাকায় আত্মগোপনে থাকতে সাহায্য করেছিলেন এবং আর্থিক সহায়তা করেছিলেন। মামলার তদন্তের স্বার্থে আসামির ১০ দিনের রিমান্ড প্রয়োজন।

তদন্ত কর্মকর্তা আরও বলেন, ‘আন্তঃজেলা চক্রের সদস্য ও আসামি সিবিয়ন ডিউ ও সঞ্জয় চিসিমের জবানবন্দি থেকে তার নাম উঠে এসেছে।’

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় মিরপুর-১১ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত মামলাটিতে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত