১ বছরে রিজার্ভ বাড়লো ৮ হাজার কোটি ডলার « বাংলাখবর প্রতিদিন

১ বছরে রিজার্ভ বাড়লো ৮ হাজার কোটি ডলার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ | ১১:১৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ | ১১:১৮
Link Copied!

দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ ২৮ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলার বা ২ হাজার ৮০০ কোটি ডলার ছাড়াল। এক বছরের হিসাবে দেশের নিট রিজার্ভ বাড়ল প্রায় ৮ বিলিয়ন বা ৮ হাজার কোটি ডলার। গত বছরের এই সময়ে রিজার্ভ ছিল ২ হাজার কোটি ডলার বা ২০ বিলিয়ন ডলারের বেশি। এর আগে কখনো এতো বেশি মাত্রায় রিজার্ভ বাড়েনি। রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আলোচ্য সময়ে আওয়ামী লীগ সরকারের বকেয়া বৈদেশিক ঋণ পরিশোধ, চলতি ব্যয় মেটানো ও বর্তমান সরকারের নেওয়া স্বল্প মেয়াদী ঋণ পরিশোধের পর দেশের রিজার্ভ বেড়েছে। রিজার্ভ বাড়ার অন্যতম কারণ হচ্ছে, দেশ থেকে টাকা পাচার বহুলাংশে রোধ, আমদানি ব্যয় নিয়ন্ত্রণ করার কারণে ডলারের খরচ কমেছে।

অন্যদিকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বাড়া ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে দেশের বৈদেশিক মুদ্রা আয় বেড়েছে। ফলে বৈদেশিক মুদ্রা খরচের চেয়ে আয় বেড়েছে বেশি। এতে করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। তবে রিজার্ভ বাড়লেও বছরর শেষ প্রান্তিকে এসে সরকারের বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে আবার ঘাটতি দেখা দিয়েছে। চলতি অর্থবছরের জুলাই অক্টোবরে এসে এ ঘাটতির পরিমাণ দাড়িয়েছে ৭৪ কোটি ৮৯ লাখ ডলার।

বিজ্ঞাপন

এর আগে আগস্ট পর্যন্ত এ হিসাবে উদ্বৃত্ত ছিল। সেপ্টেম্বর থেকে ঘাটতি দেখা দেয়। এর কারণে চলতি অর্থবছরের আগস্ট সেপ্টেম্বরে রপ্তানি আয় কিছুটা কমে যায়। অন্যদিকে আমদানি ব্যয় বেড়ে যায়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ ছিল ২ হাজার ১৮ কোটি ডলার। গত ২৮ ডিসেম্বর দিনের শুরুতে রিজার্ভ ছিল ২ হাজার ৮১১ কোটি ডলার। আলোচ্য সময়ে রিজার্ভ বেড়েছে ৭৯৩ কোটি ডলার। একই সময়ে গ্রস রিজার্ভও ২ হাজার ৪৯৭ কোটি ডলার থেকে বেড়ে ৩ হাজার ২৮০ কোটি ডলারে দাড়িয়েছে।

এক মাসের হিসাবেও রিজার্ভ বেড়েছে প্রায় ২ হাজার কোটি ডলারের মতো। গত নভেম্বরের শেষ দিনে নিট রিজার্ভ ছিল ২ হাজার ৬৩৭ কোটি ডলার।

বিজ্ঞাপন

এদিকে দেশের রিজার্ভ বাড়ায় ডলারের বিপরীতে টাকার মান স্থিতিশীল রয়েছে। তবে চলতি বছরের এপ্রিল থেকে টাকার মান কিছুটা বেড়েছিল। পরে ডলারের দাম ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনেছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত