শাহবাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ, স্লোগান « বাংলাখবর প্রতিদিন

হাদি হত্যার বিচার দাবি

শাহবাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ, স্লোগান

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ | ১১:৩৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ | ১১:৩৮
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। রোববার বেলা ২টার পর থেকে ঢাকার শাহবাগ মোড়ে এ অবরোধ শুরু হয়। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা চলমান ছিলো।

এর আগে শনিবার রাতে ইনকিলাব মঞ্চ ‘সর্বাত্মক অবরোধের ডাক দেয়। কর্মসূচি অনুযায়ী, রোববার দুপুর ২টায় শাহবাগ মোড়ে জুলাই স্তম্ভের নিচে জড়ো হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই বিক্ষোভকারীরা শাহবাগ এলাকায় আসতে শুরু করেন। তারা মোড়ের পাশের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

দুপুর আড়াইটার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সব পথ বন্ধ করে দিয়ে মোড়ের মাঝখানে অবস্থান নেন। শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়, মৎস্যভবন ও এলিফ্যান্ট রোডের সব দিকের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

সরেজমিন দেখা যায়, শাহবাগ মোড়ে বসে আছেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা একটু পর পর স্লোগান দিচ্ছেন। এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘হাদি না মোদি, হাদি হাদি’- এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা। শাহবাগ এলাকায় বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার দুপুর থেকে শাহবাগ মোড়ে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শনিবার রাত ১১টার দিকে সেখানে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, ‘শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হবে। যারা ঘটনার পেছনে আছে, তাদের সবার নাম ও ঠিকানা উন্মেচিত করে দেব।’ তার এই বক্তব্যের পর শনিবার রাতের বাকি সময়ের কর্মসূচি স্থগিত ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। একইসঙ্গে জানানো হয়, রোববার ডিএমপির পক্ষ থেকে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেই সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ দেশের ৮ বিভাগে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন

এদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বিক্ষোভ চলে। এতে আটকা পড়ে বাসসহ অন্যান্য যানবাহন থেকে নেমে পায়ে হেঁটেই গন্তব্যে রওয়ানা দেন যাত্রীরা। তবে চরম বিপাকে পড়েন বিদেশগামী যাত্রীরা।

কথা হয় নাসির উদ্দীন নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, সাড়ে ৩টা থেকে ২ ঘণ্টা বসেছিলাম বাসের মধ্যে। পরে নেমে হেঁটেই রওয়ানা দিচ্ছি, গাজীপুর যাব। এয়ারপোর্ট থেকে ময়মনসিংহ যাত্রা করা পারভেজ নামের এক যাত্রী জানান, ৩টা থেকে বসে আছি বাসের মধ্যে। কীভাবে বাড়িতে যাব বলতে পারছি না।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত