১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলায় শাটল বাস সার্ভিস শুরু « বাংলাখবর প্রতিদিন

১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলায় শাটল বাস সার্ভিস শুরু

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ | ১১:৪২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ | ১১:৪২
Link Copied!
বিআরটিসি শাটল বাস সার্ভিস -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগত যাত্রী সাধারণের যাতায়াত সহজ ও নিরাপদ করতে এবারও শাটল বাস সার্ভিস চালু করছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। ৩০তম এই মেলা উপলক্ষ্যে আগামী ১ জানুয়ারি থেকে এই শাটল বাস সার্ভিস চালু হচ্ছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূইঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছরের মতো এবারও সাশ্রয়ী ভাড়ায় মানসম্মত পরিবহন সেবা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শাটল বাস সার্ভিস চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞাপন

যাত্রীসেবাকে আরও সহজ করতে এবার অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত কাউন্টার ছাড়াও বিআরটিসির ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। অনলাইনে টিকিট সংগ্রহের ঠিকানা :
www.brtc.gov.bd।

ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুট থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে শাটল বাস চলাচল শুরু করবে। নির্ধারিত স্টপেজগুলো হলোকুড়িল, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী), চাষাড়া (নারায়ণগঞ্জ), নরসিংদী এবং গাজীপুর (শিববাড়ি–ভোগড়া বাইপাস মিরের বাজার এক্সপ্রেসওয়ে)। মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ ট্রিপ ছেড়ে আসবে রাত ১১টায়।

ভাড়ার তালিকা অনুযায়ী- কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া ৪০ টাকা, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০ টাকা, চাষাড়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০ টাকা, নরসিংদী থেকে ১০০ টাকা এবং গাজীপুর (শিববাড়ি-ভোগড়া-বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে) থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ আগামী ১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত