রাজারহাটে আবুল খায়ের গ্রুপের নৈশপ্রহরী তপন হত্যাকান্ডে ম্যানেজার গ্রেফতার « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে আবুল খায়ের গ্রুপের নৈশপ্রহরী তপন হত্যাকান্ডে ম্যানেজার গ্রেফতার

মোঃ রেজাউল ইসলাম, কুড়িগ্রাম
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ | ৮:৫২
মোঃ রেজাউল ইসলাম, কুড়িগ্রাম
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ | ৮:৫২
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাটে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির নৈশপ্রহরী তপন সরকার হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- প্রতিষ্ঠানটির ম্যানেজার লিটন এবং কর্মচারী আজম।

ডিবি পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা গ্রামের আব্দুর রহমান ডাক্তারের ছেলে ম্যানেজার লিটনকে তার নিজ বাড়ি থেকে এবং বৃহস্পতিবার কর্মচারী আজমকে তার কর্মস্থল থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের উচ্চ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর দিবাগত রাতে রাজারহাট উপজেলার আবুল খায়ের টোব্যাকো অফিস কক্ষের ভেতরে নৈশপ্রহরী তপন সরকারকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়।

এ সময় অফিস থেকে প্রায় ৪০ লাখ টাকার বেশি অর্থ লুটের অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চালিয়ে আসছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত