থানা পুলিশের সহায়তায় ময়মনসিংহ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

থানা পুলিশের সহায়তায় ময়মনসিংহ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

জুলকার নাঈন
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ | ৯:৩০
জুলকার নাঈন
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ | ৯:৩০
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আলোচিত নিখোঁজ কিশোরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। উদ্ধার হওয়া কিশোরী মৌ (১৪) একই উপজেলার ফতেপুর দিয়ার খোলসী এলাকার বাসিন্দা।
‎
‎নাচোল থানার এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে নাচোল থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে ময়মনসিংহের তারাকান্দা থানার ভালকি এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে।
‎
‎অভিযানে তারাকান্দা থানা পুলিশও সহযোগিতা করেছে। উদ্ধার হওয়া কিশোরীকে ৩১ ডিসেম্বর (বুধবার) সকালে আদালতে জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়।
‎
‎পুলিশ জানায়, ২১ ডিসেম্বর ২০২৫ সালে কিশোরী নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন ২২ ডিসেম্বর তার বাবা নাচোল থানায় নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেন। নাচোল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে, এসআই জিয়াউর রহমানের প্রচেষ্টায় নিখোঁজের আট দিন পর মঙ্গলবার রাতে কিশোরীকে তারাকান্দা এলাকা থেকে উদ্ধার করে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।
‎
‎ভিকটিমের মা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, “যতদিন বেঁচে থাকব, এসআই জিয়াউর রহমান, পুলিশ বাহিনী এবং সরকারের কাছে কৃতজ্ঞ থাকব। কোনো খরচ ছাড়াই আমার মেয়েকে উদ্ধার করে দিয়েছেন। আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি।”
‎
‎এসআই জিয়াউর রহমান বলেন, জিডি পাওয়ার পর সারাদেশের বিভিন্ন থানায় নিখোঁজ সংক্রান্ত বেতার বার্তা পাঠানো হয় এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভিকটিমের অবস্থান শনাক্ত করা হয়। পরে অফিসার ইনচার্জ আছলাম আলীর নির্দেশনায় এবং ভালকি থানার সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করা হয়।
‎
‎নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী জানান, এসআই জিয়াউর রহমান নাচোল থানায় যোগদানের পর থেকে ধারাবাহিকভাবে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করে আসছেন। গত ছয় মাসে তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনি প্রায় ১০–১২ জন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করেছেন। তিনি আরও বলেন, নাচোল থানায় জিডি করা বা ভিকটিম উদ্ধার করাতে কোনো ধরনের খরচ লাগে না, এবং নিখোঁজ উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত