বেগম জিয়ার মৃত্যু-রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য, স্বাস্থ্য কর্মকর্তাকে শোকজ « বাংলাখবর প্রতিদিন

শোকের দিনে সরকারি দপ্তরে ভূড়িভোজ

বেগম জিয়ার মৃত্যু-রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য, স্বাস্থ্য কর্মকর্তাকে শোকজ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ | ৯:৪৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ | ৯:৪৭
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত টানা ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও ৩১ ডিসেম্বরের সাধারণ ছুটির মধ্যেই চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ভূড়িভোজের ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

রাষ্ট্রীয় নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহম্মেদ গণমাধ্যমে বলেন, ঘটনার পরপরই সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ডেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে তিনি দাবি করেছেন, ভূড়িভোজের আয়োজনে তিনি সরাসরি উপস্থিত ছিলেন না এবং তাকে না জানিয়েই অফিসের কর্মচারীরা এই আয়োজন করেছেন। তবে এ ঘটনায় লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তা পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোকের সুস্পষ্ট নির্দেশনা অমান্য করে চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অফিস খোলা রেখে ভূড়িভোজের আয়োজন করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

বেগম জিয়ার মৃত্যু শোকের মাঝেই সরকারি দপ্তরে ভুঁড়ি ভোজ

ভিডিওতে দেখা যায়, অফিস প্রাঙ্গণেই ডেকচিতে রান্নার আয়োজন চলছে। স্বাস্থ্যকর্মীরা উপস্থিত রয়েছেন। রাষ্ট্রীয় শোকের দিনে এমন আয়োজন কীভাবে সম্ভব- এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি রাষ্ট্রীয় শোক পালন করা হবে। একইসঙ্গে ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

শোক পালনকালে সব সরকারি দপ্তরে কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সব ধরনের আনন্দঘন অনুষ্ঠান সম্পূর্ণ নিষিদ্ধ রাখার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত