ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধি অবহিতকরণ সভা অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধি অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬ | ৫:৫৭
রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬ | ৫:৫৭
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধি ২০২৫ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করতে বেলকুচিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনকালীন আচরণ বিধি যথাযথভাবে অনুসরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

উপস্থিত রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন- জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিম। 

এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুব রশীদ শামীম, পৌর আমির ছারোয়ার হোসেন,উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রাশেল তালুকদার সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, নির্বাচনী আচরণ বিধি মেনে চললে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হবে। তারা সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধি কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত