কুড়িগ্রামের ডিসি সাবেক ছাত্রলীগ নেত্রী অন্নপূর্ন্নাকে অপসারণের দাবি « বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের ডিসি সাবেক ছাত্রলীগ নেত্রী অন্নপূর্ন্নাকে অপসারণের দাবি

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬ | ৬:০০
মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬ | ৬:০০
Link Copied!

কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত উপভূমি সংস্কার কমিশনার অন্নপূর্ণা দেবনাথকে ঘিরে জেলায় তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁকে অবিলম্বে পদত্যাগ ও অপসারণের জোরালো দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল।

অভিযোগ উঠেছে, অন্নপূর্ণা দেবনাথ অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং ফ্যাসিস্ট সরকারের আমলে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দপ্তরে দায়িত্ব পালন করেছেন।

এমন একজন বিতর্কিত ব্যক্তিকে জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ায় প্রশ্ন উঠেছে প্রশাসনের নিরপেক্ষতা ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে।

বিজ্ঞাপন

ডিসি পদে তাঁর নিয়োগের পরপরই একটি বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে প্রকাশ্যে উচ্ছ্বাস ও অভিনন্দন জানানো হয়।

বিশ্ব হিন্দু মহাজোটের একজন নেতার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে লেখা হয়, “অভিনন্দন ও শুভ কামনা রইল দিদিভাই।”

বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলাজুড়ে আলোচনা-সমালোচনা আরও তীব্র আকার ধারণ করে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত