কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১২ « বাংলাখবর প্রতিদিন

কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১২

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬ | ৪:৪২
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬ | ৪:৪২
Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জের তুরনিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- ফেনী জেলার ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর গ্রামের মো. সাইদুল হক রাছেল মজুমদার (৩৪) এবং নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের মো. আরমান হোসেন (১৬)।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তুরনিপাড়া ইউটার্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এরপর বাসটি বিপরীতমুখী লেনে চলে গিয়ে উল্টে যায়। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাস বাসটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।

এ মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কমিউনিকেশন অব বাংলাদেশ (কব)-এর চেয়ারম্যান এবং বিপ্লবী জনতার পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম ফারুক মজনু।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত