মিয়ানমার থেকে ছোড়া গুলি বিঁধল বাংলাদেশি শিশুর মাথায় « বাংলাখবর প্রতিদিন

মিয়ানমার থেকে ছোড়া গুলি বিঁধল বাংলাদেশি শিশুর মাথায়

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ | ২:৩৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ | ২:৩৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকায় সুলতানা আফনান (৮) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আফনান ওই এলাকার হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির উঠানে খেলার সময় তার মাথায় গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির দাদা আবুল হাশেম বেলা সাড়ে বারোটায় জানিয়েছেন, গুলিবিদ্ধ শিশুটি মুমূর্ষু অবস্থায় রয়েছে। চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকাবাসী টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে। খবর পেয়ে বিজিবি, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করে। একই সঙ্গে স্থানীয় সাবেক এমপি শাহজাহান চৌধুরী তাৎক্ষণিক এসে জনগণকে বুঝিয়ে সড়ক অবরোধ মুক্ত করার চেষ্টা করছেন। এ ঘটনায় বিজিবির একটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

স্থানীয়রা জানান, রাত থেকে মিয়ানমারের ওপারে কোয়াইক্যং তেচ্ছি ব্রিজের পূর্বে থেমে থেমে গুলি বিনিময় হচ্ছে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া গুলি এপারে এসে স্কুলছাত্রীর গায়ে লাগে।

শাহজাহান চৌধুরী বলেন, ঘটনার তদন্ত করে মিয়ানমার প্রান্ত থেকে গুলি আসা বন্ধ করতে হবে এবং সীমান্তে মানুষের নিরাপত্তা জোরদার করতে হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত