সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান আর নেই, বেলকুচি প্রেসক্লাবের শোক « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান আর নেই, বেলকুচি প্রেসক্লাবের শোক

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ | ৭:২২
মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ | ৭:২২
Link Copied!

সিরাজগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ সাংবাদিক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক রফিকুল আলম খান আর নেই। রবিবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময় তিনি সিরাজগঞ্জ শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান সহ অনেক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ী সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রাম এবং বসবাস করতেন সিরাজগঞ্জ পৌরসভার অভিজাত এলাকা মুক্তার পাড়ার নিজ বাড়িতে।

মরহুমের ছোট ভাই শফিকুল আলম আরঙ্গ জানান, মরহুম রফিকুল আলম খানের জানাজা নামাজ রবিবার বাদ এশা সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাজা নামাজ শেষে রহমতগঞ্জ পৌর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ প্রেসক্লাবের আর এক সাবেক আহবায়ক বয়োজ্যেষ্ঠ সাংবাদিক মোঃ আব্দুল কুদ্দুস জানান, রফিকুল আলম খান মুক্তিযুদ্ধের সংগঠক ও সমাজসেবক ছিলেন। তিনি সাহসী ও মেধাবী সাংবাদিক এবং কলামিস্ট ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আজাদ, বাংলাদেশ বেতার,দৈনিক প্রথম আলো ও দৈনিক আমার দেশ পত্রিকায় সুনাম ও দক্ষতার সাথে কাজ করেছেন।

প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের মৃত্যুতে বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান  ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমসহ বেলকুচি প্রেসক্লাবের সদস্যবৃন্দ শোক বার্তায় জানিয়েছেন, রফিকুল আলম খানের ইন্তেকালে- বেলকুচি প্রেসক্লাবসহ সিরাজগঞ্জ জেলার অন্যান্য সাংবাদিকতা ও মানবাধিকার অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক,একজন নির্ভীক, সৎ ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী সাংবাদিক, তিনি আজীবন সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে গেছেন। বেলকুচি প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে একই সঙ্গে মহান আল্লাহপাক শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই গভীর শোকের সময়ে ধৈর্য ও শক্তি দান করে।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত