শেখ হাসিনার সাবেক এপিএস গাজী হাফিজের স্ত্রীর জমিসহ ১০ তলা ভবন জব্দের নির্দেশ « বাংলাখবর প্রতিদিন

শেখ হাসিনার সাবেক এপিএস গাজী হাফিজের স্ত্রীর জমিসহ ১০ তলা ভবন জব্দের নির্দেশ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ | ১১:১০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ | ১১:১০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমানের (লিকু) স্ত্রী রহিমা আক্তারের (৪৭) নামে থাকা ঢাকার কেরানীগঞ্জে ১৬ দশমিক ২৫ শতক জমির ওপর নির্মিত ১০ তলা ভবন জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানান। দুদকের পক্ষে সংস্থাটি সহকারী পরিচালক তদন্তকারী কর্মকর্তা মো. রুহুল হক এই আবেদন করেন।

বিজ্ঞাপন

আবেদনে বলা হয়, আসামি রহিমা আক্তারের নামে স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক বা ফ্রিজ করার জন্য ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে গত বছরের ১৫ জুলাই আবেদন করা হলে ১৬ জুলাই তা মঞ্জুর হয়। তদন্তের সময় সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায় ক্রোককৃত একটি জমির ওপর আসামির নামে একটি ১০ তলা ভবন রয়েছে, যাতে ২৯টি ফ্ল্যাট রয়েছে।

গোপন সূত্রে জানা যায়, তিনি এই ভবনের মালিকানা হস্তান্তরের চেষ্টা করতেছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি রহিমা আক্তারের নামে থাকা জমির ওপর ভবনটি ক্রোক করা আবশ্যক।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত