ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা « বাংলাখবর প্রতিদিন

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬ | ১০:০৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬ | ১০:০৪
Link Copied!

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফলে গত কয়েকদিনের মতো আজও দিনের দীর্ঘ সময় রোদের দেখা মিলবে।

বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, এলাকাজুড়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে।

বিজ্ঞাপন

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ।

এর আগে মঙ্গলবার ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।

বিভাগীয় পর্যায়ে তাপমাত্রা:
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বনিম্ন ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন ১৬.৪ গ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বনিম্ন ১৩ দশিমক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত