ঢাকার শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
অনলাইন নিউজ ডেস্ক
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শীত কেমন থাকবে, তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, দুপুর ১টা পর্যন্ত তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। এ ছাড়া ভোর বেলায় হালকা হতে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।


