আমি ইউপি চেয়ারম্যান, মোবাইল কোর্ট করার আগে আমাকে বলতে হবে: ইউপি চেয়ারম্যান « বাংলাখবর প্রতিদিন

আমি ইউপি চেয়ারম্যান, মোবাইল কোর্ট করার আগে আমাকে বলতে হবে: ইউপি চেয়ারম্যান

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ | ৬:০১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ | ৬:০১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নেত্রকোনার কলমাকান্দায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সঙ্গে লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমানের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে ইউএনওকে উদ্দেশ্য করে ইউপি চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘স্বাক্ষর করার আগে আমাকে বলেন। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, মোবাইল কোর্ট করার আগে আমাকে বলতে হবে’।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার লেঙ্গুরা বাজারে সরকারি জমি দখল করে অবৈধ মার্কেট নির্মাণের অভিযোগে পারভেজ নামের এক ব্যক্তিকে আটকের সময় ইউএনওর সঙ্গে এই বাগবিতণ্ডায় জড়ান ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান।

বিজ্ঞাপন

জানা গেছে, লেঙ্গুরা বাজারে স্থানীয় ব্যক্তি মো. পারভেজসহ কয়েকজন সরকারি জমি দখল করে অবৈধ মার্কেট নির্মাণ করছিলেন। এই খবরে উপজেলা প্রশাসন শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ওই বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত পারভেজকে আটক ও অর্থদণ্ড করে। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছালে বাকবিতণ্ডা শুরু হয়। তিনি ইউএনওকে শাসাতে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কারণ জানতে চেয়েছিলেন। এ সময় ইউপি চেয়ারম্যানকে বলতে শোনা যায় ‘আপনি কেন মোবাইলে কোর্টে আসলেন। কার কাছে জিজ্ঞেস করে আসছেন।’

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ‘আমি এই এলাকার নির্বাচিত চেয়ারম্যান। জনগণের প্রতিনিধি হিসেবে কী হচ্ছে তা জানার অধিকার আমার আছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাকে কোনো তথ্য জানানো হয়নি। এমনকি একজন মানুষ হিসেবেও আমাকে মূল্যায়ন করা হয়নি।’

কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান বলেন, ‘ইউনিয়ন চেয়ারম্যানের অনুমতি নিয়ে মোবাইল কোর্ট করতে হবে, আইনে কোথাও লেখা নেই।’

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, ‘ঘটনার প্রমাণসহ আমরা বিষয়টি সরকারের কাছে জানিয়েছি। সরকার যে আইনগত ব্যবস্থা নেবে, সেটাই কার্যকর হবে।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত