লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা « বাংলাখবর প্রতিদিন

লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৬ | ১১:৪৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৬ | ১১:৪৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

লাল রঙের সরকারি বা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

এর আগে পদত্যাগের পর দুই ছাত্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীও লাল পাসপোর্ট ফিরিয়ে দিয়ে সাধারণ পাসপোর্ট পেতে আবেদন করেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি পাসপোর্ট অধিদপ্তর।

কূটনৈতিক পাসপোর্ট বাতিল হলে বা ফেরত দিয়ে সাধারণ পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সাধারণত পৃথক দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন প্রয়োজন হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, চলতি মাসে বিধান রঞ্জন রায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাধারণ পাসপোর্ট পেতে আবেদন করেছেন। লাল পাসপোর্ট ফেরত দেওয়ার কারণ হিসেবে ব্যক্তিগত উল্লেখ করেছেন তিনি।

বিষয়টি নিয়ে নিজ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলছে কানাঘুষা। সাবেক সচিব ও প্রশাসন বিশেষজ্ঞ এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, নির্বাচন ঘনিয়ে এসেছে, যা দৃশ্যমান। বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের দিকে। অনেক উপদেষ্টা হয়তো ঝামেলা এড়াতে আগেই পাসপোর্ট জমা দিচ্ছেন। এরকম আরও অনেকেই জমা দিতে পারেন দ্রুতই।

তবে পাসপোর্ট অধিদপ্তর উপদেষ্টা বা বিশেষ সহকারী পদ থেকে পদত্যাগের পর সাধারণ পাসপোর্টের আবেদন করলেও সহসাই তাদের সাধারণ পাসপোর্ট দিতে পারেন না। কারণ হিসেবে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত বিধান অনুযায়ী দুটি তদন্ত সংস্থার রিপোর্ট ছাড়া নতুন পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকার গঠনের পর ওই বছরের ২২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো এক নির্দেশায় বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদ সদস্যসহ যেসব ব্যক্তি ও তাঁদের স্বামী-স্ত্রীরা কূটনৈতিক পাসপোর্ট গ্রহণ করেছিলেন, তাদের কর্মকালের অবসান হওয়ায় সবার লাল পাসপোর্ট প্রত্যাহার করে নিতে হবে।’ ওই চিঠিতে আরও বলা হয়, ‘লাল পাসপোর্ট নেওয়া ব্যক্তিদের মধ্যে কেউ সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করলে তাঁকে দুটি সংস্থার প্রতিবেদনের মুখোমুখি হতে হবে। এ দুটি সংস্থার তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই তাঁর অনুকূলে সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে।’

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত