পিএসসির প্রশ্নফাঁস কাণ্ড: ড্রাইভার আবেদ আলীর ছেলে সোহানুর গ্রেপ্তার « বাংলাখবর প্রতিদিন

পিএসসির প্রশ্নফাঁস কাণ্ড: ড্রাইভার আবেদ আলীর ছেলে সোহানুর গ্রেপ্তার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৬ | ১০:২৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৬ | ১০:২৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সংস্থার সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের প্রসিকিউশন বিভাগের আমিনুল ইসলাম জানান, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন আসামি সোহানুর রহমান সোহানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে সোহানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

বিজ্ঞাপন

এর আগে এদিন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ তাকে গ্রেফতার করার তথ্য জানান।

২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন গত বছরের ৫ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।

প্রশ্নফাঁসের মামলায় গ্রেফতারের পর দুদকের মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছে আবেদ আলী জীবনকে। দুদকের আবেদনে গত বৃহস্পতিবার আবেদ আলী জীবনকে দুর্নীতির এক মামলায় তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত