যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড পাননি জয় ও মাহি « বাংলাখবর প্রতিদিন

যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড পাননি জয় ও মাহি

বিনোদন ডেস্ক
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৬ | ২:৫৩
বিনোদন ডেস্ক
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৬ | ২:৫৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

শোবিজের দুই তারকা অভিনেত্রী মাহিয়া মাহি এবং অভিনেতা-পরিচালক শাহরিয়ার নাজিম জয় বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। কিন্ত তাদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন আপাতত অনিশ্চয়তায় পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নাগরিকত্বের জন্য তাদের গ্রিনকার্ডের আবেদন বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরেই মাহি ও জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে সেখানে স্থায়ী হওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গ্রিনকার্ডের জন্য আবেদন করেন এই দুই তারকা। তবে কাগজপত্রের জটিলতা এবং আবেদন সংক্রান্ত কিছু বিষয়ে কর্তৃপক্ষ পুরোপুরি সন্তুষ্ট হতে না পারায় আবেদন বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিষয়টি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আমলের কঠোর অভিবাসন নীতির আওতায়ই ঘটেছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। এ নিয়ে মাহি কিংবা শাহরিয়ার নাজিম জয় কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি শিল্পীদের মধ্যে বিষয়টি এখন ‘ওপেন সিক্রেট’ হিসেবে আলোচিত হচ্ছে।

বিশ্বস্ত একাধিক সূত্র জানায়, প্রায় এক বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার চেষ্টা করছিলেন শাহরিয়ার নাজিম জয়। নাগরিকত্ব প্রক্রিয়া এগিয়ে নিতে তিনি উল্লেখযোগ্য অংকের অর্থও ব্যয় করেন। তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় আপাতত তিনি দেশে ফিরে এসেছেন বলে খবর পাওয়া গেছে।

অন্যদিকে মাহি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। যদিও তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। অনেকদিন কোনো নতুন কাজেও তার দেখা মিলছে না।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত