ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন « বাংলাখবর প্রতিদিন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৬ | ৮:২৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৬ | ৮:২৬
Link Copied!

শিক্ষা মন্ত্রণালয় ৭ সরকারি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করেছে। সব প্রক্রিয়া শেষে রোববার (১৮ জানুয়ারি) খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় আশা করছে, দ্রুততম সময়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন মিলবে।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়া উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে। আইনি যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথাবার্তাও চলছে।

নতুন খসড়া অনুযায়ী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলেও কলেজগুলো বর্তমান স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘সংযুক্ত’ হিসেবে কার্যক্রম চালাবে। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের মতো হলেও হুবহু অধিভুক্ত নয়।

বিজ্ঞাপন

এই সাত কলেজের মধ্যে রয়েছে: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং তিতুমীর কলেজ। ২০১৭ সালে কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়, যা পরে পুনঃবিবেচনার কারণে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, খসড়া তৈরি করার সময় শিক্ষার্থী ও শিক্ষকদের যৌক্তিক প্রত্যাশা এবং উদ্বেগগুলো বিবেচনায় রাখা হয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার কাঠামো নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সবাইকে অবান্তর বা সংঘাতমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, যাতে দীর্ঘদিনের ধৈর্য ও শ্রমের এই অর্জন ক্ষতিগ্রস্ত না হয়। মন্ত্রণালয় আশা করছে, চূড়ান্ত অনুমোদনের পর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত