রাজারহাটে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে ৮ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে ৮ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ

রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬ | ১০:০১
রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬ | ১০:০১
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাট প্রেসক্লাবের সহযোগিতায় সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে ভিক্ষুক, এতিম ও প্রতিবন্ধী সহ ৮ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার রাজারহাট প্রেসক্লাবে কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, উপজেলা সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি ও রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ অধ্যক্ষ আবুল হোসেন সরকার।

রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু’র সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণে উপজেলা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক চিন্ময় রায় পলাশ,সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সহ সাংবাদিক ও সুহৃদগণ উপস্থিত ছিলেন।

কম্বল পেয়ে আনন্দে কেঁদে ফেলেন ৮০ বছর বয়সি প্রতিবন্ধী ভিক্ষুক মোজাম্মেল হক। তিনি বলেন, “এই কম্বলের জন্যে কত জায়গায় গেইছং, কাইয়ো মোক একখ্যান কম্বল দেয় নাই। তোমার সমকাল ও প্রেসক্লাব হামাক ডাকে আনি কম্বল দিলেন”।

বিজ্ঞাপন

উপজেলার রাজারহাট ইউনিয়নের স্বরুপ চামারু গ্রামের ৭০বছর বয়সী বৃদ্ধ ভিক্ষুক আমজাদ হোসেন বলেন, “কোন মেম্বার-চেয়ারম্যান হামাক কম্বল দেয় নাই, সমকাল হামাক কম্বল দেইল, এল্যা এইখ্যান গাত দিয়ে রাইতত ঘুম পারবের পাইমো।”

উপজেলার আতারমেলা গ্রামের অন্ধ ভিক্ষুক কান্দুরা বলেন, “মোক কম্বলটা দিলেন তোমার গুলার জন্যে মুই দোয়া করিম”।

কম্বল বিতরন অনুষ্ঠানে উপজেলা সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি অধ্যক্ষ আবুল হোসেন সরকার বলেন, সাংবাদিকদের এই আয়োজনের মত সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষদেরও এগিয়ে আসা উচিৎ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তারা সামাজিক কর্মকান্ডে অবদান রাখার বিষয়টি সত্যিই আনন্দ দায়ক।

বিজ্ঞাপন

সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক চিন্ময় রায় পলাশ বলেন, আজকের মতো ভবিষ্যতেও সুহদ সহ রাজারহাট প্রেসক্লাবের সাংবাদিকগণ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশ গ্রহণ অব্যাহত রাখবেন বলে আশা করছি।

রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুন যদু বলেন, ভিক্ষুক-এতিম সহ ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত