ইরানের দিকে ধেয়ে যাচ্ছে মার্কিন নৌবহর, ট্রাম্পের হুমকি « বাংলাখবর প্রতিদিন

ইরানের দিকে ধেয়ে যাচ্ছে মার্কিন নৌবহর, ট্রাম্পের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬ | ১১:৪৫
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬ | ১১:৪৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ইরানের দিকে মার্কিন নৌবহর বা ‘আর্মাডা’ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এই সামরিক শক্তি ব্যবহারের প্রয়োজন পড়বে না বলে আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে বিক্ষোভকারীদের হত্যা বা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরুর বিষয়ে তেহরানকে নতুন করে সতর্ক করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক শেষে এয়ার ফোর্স ওয়ানে চড়ে যুক্তরাষ্ট্রে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমাদের অনেক জাহাজ ওই অভিমুখে (ইরান) যাচ্ছে। আমি কোনও অপ্রীতিকর ঘটনা দেখতে চাই না, তবে আমরা তাদের ওপর নিবিড়ভাবে নজর রাখছি।

তিনি আরও বলেছেন, “আমাদের একটি আর্মাডা সেখানে যাচ্ছে, হয়তো আমাদের এটি ব্যবহার করতে হবে না।”

বিজ্ঞাপন

মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন এবং বেশ কয়েকটি গাইডেড-মিসাইল ধ্বংসকারী জাহাজ আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। এ ছাড়া ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা ঠেকাতে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনাও করা হচ্ছে।

গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর বর্তমান উত্তজনাপূর্ণ পরিস্থিতিতে মার্কিন বাহিনীর সুরক্ষা নিশ্চিত করতে এবং প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেওয়ার পথ খোলা রাখতেই এই মোতায়েন। গত সপ্তাহে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে রণতরিগুলো যাত্রা শুরু করে। সম্প্রতি ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের ব্যাপক দমন-পীড়নের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

ট্রাম্প দাবি করেছেন, তার হুমকির মুখে ইরান প্রায় ৮৪০ জনের ফাঁসি কার্যকর করা বাতিল করেছে। তিনি বলেন, “আমি বলেছিলাম, যদি ওই মানুষগুলোকে ঝোলানো হয়, তবে তোমাদের ওপর এমন আঘাত হানা হবে যা তোমরা কখনও দেখোনি। তোমাদের পারমাণবিক কর্মসূচিতে আমরা যা করেছি, তার তুলনায় সেটি হবে নগণ্য।”

বিজ্ঞাপন

ট্রাম্পের মতে, নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে ফাঁসি বাতিলের এই সিদ্ধান্ত একটি ‘ভালো লক্ষণ’।

তবে ইরান যদি পুনরায় পারমাণবিক কর্মসূচি শুরু করে, তবে যুক্তরাষ্ট্র আবারও আঘাত হানবে বলে সতর্ক করেছেন ট্রাম্প। তিনি বলেন, “তারা যদি আবারও চেষ্টা করে, তবে অন্য এলাকায় গিয়ে করতে হবে। আমরা সেখানেও সমান সহজে আঘাত হানবো।”

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, তারা অন্তত সাত মাস ধরে ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যাচাই করতে পারেনি। সংস্থাটির মতে, ইরানের কাছে ৪৪০.৯ কেজি ইউরেনিয়াম রয়েছে যা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ। এটি পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ করা গেলে ১০টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট হতে পারে।

এদিকে ইরানে অর্থনৈতিক দুর্দশাকে কেন্দ্র করে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, বিক্ষোভে এ পর্যন্ত ৪ হাজার ৫১৯ জনের মৃত্যুর খবর তারা নিশ্চিত করেছে। তবে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক ইরানি কর্মকর্তা নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন, যাদের মধ্যে ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

বিক্ষোভে ঠিক কতজন নিহত হয়েছেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “কেউ নিশ্চিতভাবে জানে না… তবে সংখ্যাটা যাই হোক, তা অনেক বেশি।”

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত