রাজারহাটে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্বান্ত ৫ পরিবার « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্বান্ত ৫ পরিবার

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬ | ৯:১৮
মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬ | ৯:১৮
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াশাম গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে একই সঙ্গে পাঁচটি পরিবারের ১২টি টিনের ঘর ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ১৬ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে এবং পাঁচ পরিবারের বসতঘর, ধান, আলু, আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো প্রাণহানি না হলেও ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

বিজ্ঞাপন

রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় ইউএনও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।

ঘড়িয়াল ডাঁঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের মতে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল এবং অগ্নিকান্ডে ১৬টি টিনের ঘর, আসবাবপত্র, ধান, আলু সহ আনুমানিক ১৬লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত