রাজারহাটে শিমুল তলা বালিকা উচ্চ বিদ্যালয়ে চাকরির প্রলোভনে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে শিমুল তলা বালিকা উচ্চ বিদ্যালয়ে চাকরির প্রলোভনে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬ | ৯:২০
মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬ | ৯:২০
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাটের একটি বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী পদে চাকরির প্রলোভন দেখিয়ে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি মেলেনি, উল্টো টাকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে একটি পরিবার। এই ঘটনার জেরে ভেঙে গেছে এক যুবকের বিয়ে, আর নিয়োগ প্রত্যাশী তরুণী সপরিবারে দেশত্যাগ করেছেন বলে জানা গেছে।

​ঘটনার নেপথ্যে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার রতিরাম কমলওঝা গ্রামের সেবেন চন্দ্র রায়ের পুত্র লিটন চন্দ্র রায়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল একই উপজেলার গতিয়াশাম গ্রামের অনন্ত রায়ের কন্যা গৌরী রাণীর। বিয়ের শর্ত ছিল, পুত্রবধূ গৌরী রাণীকে বাড়ির পাশের শিমুতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী পদে চাকরির ব্যবস্থা করে দেবেন শ্বশুর সেবেন চন্দ্র রায়।

বিজ্ঞাপন

​এই উদ্দেশ্যে সেবেন চন্দ্র রায় শিমুতলা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ওয়াহেদ আলী এবং তৎকালীন প্রধান শিক্ষক প্রভাত চন্দ্র রায়ের হাতে নগদ ৭ লক্ষ টাকা তুলে দেন।

​টাকা লেনদেনের পর নিয়োগের অপেক্ষায় ছিল পরিবারটি। কিন্তু ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত চন্দ্র রায় আত্মহত্যা করলে নিয়োগ প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়ে। চাকরি না হওয়ায় এবং অনিশ্চয়তার মুখে লিটন ও গৌরীর বিয়ে ভেঙে যায়। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে গৌরী রাণী তার পিতাসহ সপরিবারে ভারতে চলে যান। বর্তমানে লিটন চন্দ্র রায় অবিবাহিত অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন।

​ভুক্তভোগী সেবেন চন্দ্র রায়ের অভিযোগ, একদিকে তিনি যেমন চাকরি পাননি, অন্যদিকে তার জমানো টাকাও ফেরত দেওয়া হচ্ছে না। এরই মধ্যে এলাকায় চাউর হয়েছে যে, সম্প্রতি ঐ বিদ্যালয়টিতে পরিচ্ছন্নতাকর্মীসহ তিনটি পদে অত্যন্ত গোপনীয়তার সাথে নতুন করে নিয়োগ সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

​অশ্রুসিক্ত চোখে সেবেন চন্দ্র রায় বলেন, “ছেলের বিয়েটা ভেঙে গেল, টাকাগুলো দিয়ে এখন আমি পথের ফকির। আমি আর চাকরি চাই না, শুধু আমার কষ্টের ৭ লক্ষ টাকা ফেরত চাই যাতে ঋণের বোঝা থেকে মুক্তি পাই এবং পরিবারের আর্থিক দীনতা ঘোচাতে পারি।”
​এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার বলেন টাকা পয়সার ব্যাপারে তিনি কিছুই জানেন না।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত