৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত « বাংলাখবর প্রতিদিন

৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ | ৩:৩০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ | ৩:৩০
Link Copied!

দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে চরম সংকটে থাকা ৯টি অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) মধ্যে ৬টি বন্ধ বা অবসায়নের চূড়ান্ত উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে আপাতত প্রাইম ফাইন্যান্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানিকে (বিআইএফসি) অবসায়ন না করে তাদের সূচক উন্নয়নের জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সভার সিদ্ধান্ত নিশ্চিত করে জানিয়েছেন, উচ্চ খেলাপি ঋণ এবং আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অবসায়নের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, অ্যাভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা এবং ঋণের অর্থ আত্মসাতের ফলে এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ বর্তমানে ৭৫ থেকে ৯৮ শতাংশে ঠেকেছে।

বিজ্ঞাপন

গত বছরের মে মাসে ২০টি আর্থিক প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও ৯টি প্রতিষ্ঠানের পুনরুদ্ধার পরিকল্পনা সন্তোষজনক না হওয়ায় তাদের বিরুদ্ধে এই চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শুনানি পর্যালোচনা করে বোর্ড ৩টি প্রতিষ্ঠানকে তাদের কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য শেষ সুযোগ দিলেও বাকি ৬টির ভাগ্য এক প্রকার নির্ধারিত হয়ে গেছে।

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, বিগত সরকারের সময় ব্যাপক অনিয়ম ও বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির কারণে এই প্রতিষ্ঠানগুলোর ভিত্তি পুরোপুরি ধসে পড়েছে। বিশেষ করে আলোচিত পিকে হালদারের বিরুদ্ধে পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, ফাস ফাইন্যান্স ও বিআইএফসি থেকে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

এই বিপুল পরিমাণ অর্থ লোপাটের ফলে প্রতিষ্ঠানগুলো সাধারণ আমানতকারীদের টাকা ফেরত দিতে অক্ষম হয়ে পড়ে। এই সংকট নিরসনে সম্প্রতি গভর্নর আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে আশ্বস্ত করেছেন, রুগ্ন এসব প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরা আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজান শুরুর আগেই তাদের জমা রাখা মূল টাকা ফেরত পাবেন।

বিজ্ঞাপন

আমানতকারীদের অর্থ ফেরতের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক একটি বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আমানতকারীদের পাওনা মেটাতে সরকার মৌখিকভাবে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বরাদ্দ অনুমোদন দিয়েছে। তবে এই ক্ষেত্রে একটি শর্ত দেওয়া হয়েছে, আমানতকারীরা কেবল তাদের জমা রাখা মূল অর্থ ফেরত পাবেন এবং জমাকৃত অর্থের ওপর কোনো সুদ প্রদান করা হবে না।

বর্তমানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু করার প্রস্তুতি চলছে। এই মূল্যায়নের ওপর ভিত্তি করেই পরবর্তীতে শেয়ারহোল্ডারদের প্রাপ্য অর্থের বিষয়টি নির্ধারণ করা হবে। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের অনিশ্চয়তায় থাকা হাজার হাজার আমানতকারীর মনে কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত