ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত নিহত « বাংলাখবর প্রতিদিন

ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ | ৩:৩৪
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ | ৩:৩৪
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভারতে বিমান বিধ্বস্ত হয়ে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অজিত পাওয়ার ছাড়াও আরও চারজন নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে বিমানের পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। দুর্ঘটনাস্থলের ভিডিওতে ধোঁয়া ও আগুনের কুণ্ডলীতে ঢাকা বিমানের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।
ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক অধিদফতর জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, অজিত কে বহনকারী বিমানটি জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।

বিজ্ঞাপন

মুম্বাই থেকে পাওয়ার তার নিজের শহর বারামতি যাচ্ছিলেন। ঠিক সেসময় বিমানটি রানওয়ের থ্রেশহোল্ডের কাছে বিধ্বস্ত হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, লিয়ারজেট ৪৫ নামের বিমানটিতে পাওয়ারের সঙ্গে একজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (পিএসও) এবং একজন সহকারী এবং পাইলট-ইন-কমান্ড এবং ফার্স্ট অফিসারসহ দুইজন ক্রু ছিলেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিহত ৫ জনের মধ্যে অজিত পাওয়ার ছাড়াও, তার নিরাপত্তা কর্মী বিদিত যাদব, দুই পাইলট সুমিত কাপুর এবং শাম্ভবী পাঠক এবং পিঙ্কি যাদব নামে একজন আছেন।
বিমানবন্দর কর্মকর্তাদের দেওয়া প্রাথমিক তথ্য অনুসারে, ভিটি এসএসকে নামে নিবন্ধিত বিমানটি মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় স্থালীয় সময় সকাল ৮:৪৮ মিনিটে রানওয়ে ১১-এর থ্রেশহোল্ডের কাছে বিধ্বস্ত হয়।

মুম্বাই বিমানবন্দরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘বিমানটি বিধ্বস্তের সময় এটিতে আগুন ধরে যায় এবং বিমানের যাত্রী কেউ বেঁচে নেই।

বিজ্ঞাপন

প্রাথমিক তথ্যের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, অজিত পাওয়ার বরামতিতে জেলা পরিষদ নির্বাচনের জনসভায় অংশগ্রহণের জন্য যাচ্ছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দুর্ঘটনার খবরে দু:খ প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, ‘দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সকলের জন্য আমার সমবেদনা। গভীর শোকের এই মুহূর্তে শোকাহত পরিবারের জন্য শক্তি ও সাহস প্রার্থনা করছি।’

আরেকটি পৃথক পোস্টে, তিনি পাওয়ারকে শ্রদ্ধা জানিয়েছেন।

জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রতিষ্ঠাতা প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ারের ভাগ্নে অজিত পাওয়ার মহারাষ্ট্রের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন।

কয়েক দশক ধরে তিনি ভারতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বেশ কয়েকবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কয়েক বছর আগে, তিনি বেশ কয়েকজন আইনপ্রণেতাকে নিয়ে শরদ পাওয়ারের দল থেকে আলাদা হয়ে নিজের দল গঠন করেছিলেন যা ভারতের নির্বাচন কমিশন পরে আনুষ্ঠানিকভাবে এনসিপি হিসাবে স্বীকৃতি দেয়।

তার দল মোদীর ভারতীয় জনতা পার্টির সাথে মহারাষ্ট্রের শাসক জোটের অংশ ছিল।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত