ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর, আলোচনার আহ্বান ট্রাম্পের « বাংলাখবর প্রতিদিন

ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর, আলোচনার আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ | ৯:৫৩
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ | ৯:৫৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ইরানের দিকে আরও একটি নৌবহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করতে দ্বিতীয় নৌবহর মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে।

দ্বিতীয় নৌবহর ইরানের দিকে যাত্রা শুরু করার মধ্যেই বুধবার (২৮ জানুয়ারি) ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এক বক্তব্যে তিনি বলেন, ‘এই মুহূর্তে আরেকটি সুন্দর নৌবহর ইরানের দিকে ভেসে যাচ্ছে। আমি আশা করি, তারা আমাদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে।’

বিজ্ঞাপন

এর আগে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের একটি নৌবহর অবস্থান করছে, যা আকারে ভেনেজুয়েলার কাছে মোতায়েন নৌবহরের চেয়েও বড়। সর্বশেষ বক্তব্যে তিনি জানান, সেই নৌবহরের পাশাপাশি আরেকটি নৌবহরও ইরানের দিকে অগ্রসর হচ্ছে।

ইরানের দিকে যাত্রার আগে যুক্তরাষ্ট্রের রণতরী ও যুদ্ধজাহাজগুলো কয়েক মাস ধরে ভেনেজুয়েলার উপকূলে মোতায়েন ছিল। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনার পর ইউএসএস আব্রাহাম লিংকনকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়।

এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘ইরান আমাদের সঙ্গে চুক্তি করতে চায়। আমি জানি, তারা একাধিকবার যোগাযোগ করেছে। তারা কথা বলতে আগ্রহী।’

বিজ্ঞাপন

তবে ইরানের দিকে পাঠানো দ্বিতীয় নৌবহরটি কোন রণতরী বা যুদ্ধজাহাজ নিয়ে গঠিত, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত