অনুমতি ছাড়াই ডেটা সেন্টার: ডেসকোর সাবেক এমডিসহ দু'জনের বিরুদ্ধে দুদকের মামলা « বাংলাখবর প্রতিদিন

রাষ্ট্রের ক্ষতি প্রায় ৭৫ কোটি টাকা

অনুমতি ছাড়াই ডেটা সেন্টার: ডেসকোর সাবেক এমডিসহ দু’জনের বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:৫২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:৫২
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সরকারের কেন্দ্রীয় ডেটা সেন্টার ব্যবহারের বাধ্যবাধকতা উপেক্ষা করে অনুমতি ছাড়াই নিজস্ব ডাটা সেন্টার নির্মাণের মাধ্যমে ‘রাষ্ট্রীয় অর্থের বড় ধরনের ক্ষতিসাধনের’ অভিযোগে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করেছে।

গত ২২ জানুয়ারি দায়ের হওয়া এই মামলার আসামিরা হলেন– ডেসকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. কাউসার আমীর আলী এবং প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী শামীম আহসান চৌধুরী।

মামলা দায়েরের বিষয়টি সোমবার সাংবাদিকদের জানান দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, দুদকের উপসহকারী পরিচালক মো. হাবিবুর রহমান বাদী হয়ে ঢাকা সম্বনিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেছেন।

এজাহারে বলা হয়েছে, “আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অমান্য করেন। সরকারের সেন্ট্রাল ডেটা সেন্টারে তথ্য সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ না করে তারা নিজস্ব ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নেন, যা সরকারি প্রজ্ঞাপনের সরাসরি লঙ্ঘন।”

মামলার নথি বলছে, ২০২০ সালের ১৭ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সভায় সিদ্ধান্ত হয়, কোনো মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থা নতুন করে ডেটা সেন্টার নির্মাণ করতে পারবে না এবং সংশ্লিষ্ট তথ্য সরকারি ডাটা সেন্টারে সংরক্ষণ করতে হবে।

বিজ্ঞাপন

২০২১ সালের ২৪ জানুয়ারি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ওই নিষেধাজ্ঞা অমান্য করে ডেসকো ২০২১ সালের ২৭ এপ্রিল নিজস্ব ডেটা সেন্টার নির্মাণের জন্য প্রায় ৭১ কোটি ৭৮ লাখ টাকার আন্তর্জাতিক দরপত্র ডাকে। সরকারি অর্থ সাশ্রয়ের সুযোগ থাকা সত্ত্বেও তা গ্রহণ করা হয়নি।

দুদকের বিশ্লেষণে বলা হয়েছে, “আসামিরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারি সেন্ট্রাল ডেটা সেন্টার ব্যবহার না করে নিজস্ব ডেটা সেন্টার নির্মাণ করে রাষ্ট্রীয় ৭৪ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯২ টাকার আর্থিক ক্ষতিসাধন করেছেন।”

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত