রাজারহাটে এমপিও কেলেঙ্কারির ঘটনায় মাদ্রাসা অধিদপ্তরে তদন্ত কমিটিতে স্ব-শরীরে উপস্থিত হওয়ার নির্দেশ « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে এমপিও কেলেঙ্কারির ঘটনায় মাদ্রাসা অধিদপ্তরে তদন্ত কমিটিতে স্ব-শরীরে উপস্থিত হওয়ার নির্দেশ

মোঃ আব্দুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম)
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:০৮
মোঃ আব্দুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম)
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:০৮
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদ্রাসা অধিদপ্তরের ডিজি’র প্রতিনিধির জাল চিঠি, ভুয়া নিয়োগ বোর্ড, ফলাফল শীট এবং ডিজি’র প্রতিনিধির জাল স্বাক্ষরে অবৈধভাবে শিক্ষক-কর্মচারী নিয়োগ ও এমপিও করনের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে মাদ্রাসা অধিদপ্তর।

০১ ফেব্রুয়ারী মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে এবিষয়ে নোটিশ প্রকাশ করা হয়েছে। এরআগে অধিদপ্তর তিন মাদ্রাসা সুপারকে শোকজ নোটিশ প্রদান করে।

জানা যায়, জাল নথিপত্রে অবৈধভাবে শিক্ষক-কর্মচারী পদে এমপিও করনের অভিযোগ উঠে বাজারহাট উপজেলার বড়ঘাট গমীর উদ্দিন দাখিল মাদ্রাসা বুড়িরহাট আব্দুস সামাদ মন্ডল দাখিল মাদ্রাসা কানুরাম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা পান্থাপাড়া দাখিল মাদ্রাসা সহ বেশ কয়েকটি মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। এছাড়া সিরাজ উদ্দিন দাখিল মাদ্রাসায় এ্যাডহক কমিটির তথ্য গোপন করে নিয়মিত কমিটি দেখিয়ে ভূয়া নথিপত্রে কর্মচারীর তিনটি পদে এমপিও ভূক্তির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এঘটনায় ০১ ফেব্রুয়ারী মাদ্রাসা অধিদপ্তরের ওয়েব সাইটে মাদ্রাসা অধিদপ্তরের সহকারি পরিচালক (বরিশাল) ড. মোঃ ইসমাইল হোসেন স্বাক্ষৰীত নোটিশে আগামী ১৯ ফেব্রুয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ উক্ত মাদ্রাসা সুপার ও অধ্যক্ষদের স্ব-স্ব মাদ্রাসার নিয়োগ সংক্রান্ত কাগজপত্র নিয়ে স্ব-শরীরে মাদ্রাসার উপ-পরিচালক (প্রশাসন) এর কক্ষে তদন্ত শুনানীতে অংশ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়।

উল্লেখ্য গত বছর রাজারহাট উপজেলার বেশ কয়েকটি মাদ্রাসায় ভূয়া নথিপত্রে সহকারী গ্রন্থাগারিক (লাইব্রেরিয়ান), ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অপারেটর, এমনকি জুনিয়র মৌলভী শিক্ষক সহ কর্মচারীর ২০টিরও বেশি পদে এমপিওভুক্ত হয়।

এছাড়া আরও কয়েকটি মাদ্রাসার ১৪ থেকে ১৫টি পদে এমপিও বাণিজ্যের পায়তারা চালার অভিযোগ উঠে। এবিষয়ে অভিযুক্ত একাধিক মাদ্রাসা সুপার নোটিশ প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারঃ) কামরুল ইসলাম তদন্ত কমিটি গঠন ও স্বশরিরে উপস্থিতির বিষয়ে নোটিশ জারীর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত