দুর্নীতির কারণে নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত « বাংলাখবর প্রতিদিন

দুর্নীতির কারণে নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:৩৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:৩৭
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ছয় কোটি একত্রিশ লক্ষ সাতানব্বই হাজার টাকা সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

গত ৩ ফেব্রুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. সাইফুজ্জামান বর্তমানে লালমনিরহাট গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী (সিভিল) হিসেবে চলতি দায়িত্বে নিয়োজিত। তবে তিনি যখন ঢাকা গণপূর্ত বিভাগ-৪-এ কর্মরত ছিলেন, তখন ‘বাংলাদেশ সুপ্রীম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে’র মূলধন অংশের ‘অনাবাসিক ভবন’ খাতে অনিয়ম সংঘটন করেন।

বিজ্ঞাপন

তিনি ওই প্রকল্পের সিভিল কাজের (ডব্লিউ-১) প্যাকেজটি ডিপিপি, আরডিপিপি বা এইচওপিই-এর অনুমোদন ছাড়াই বিধি-বর্হিভূতভাবে এবং ক্ষমতার অপব্যবহার করে একটি প্যাকেজকে আটটি প্যাকেজে বিভক্ত করেন। পরবর্তীতে ইজিপি-এর মাধ্যমে টেন্ডার আহ্বান করে ৬ কোটি ৩১ লক্ষ ৯৭ হাজার টাকা খরচ করেন।

তদন্তে দেখা গেছে, বিভাজিত ওই আটটি প্যাকেজের কাজের বিপরীতে তার দায়িত্ব পালনকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে বিল প্রদান করা হলেও বাস্তবে কোনো কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। মূলত (ডব্লিউ-১) প্যাকেজ বাস্তবায়নের জন্য নিয়োজিত মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিইএল (ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড) ব্যতীত অন্য আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ২০২৩-২০২৪ অর্থবছরে এই টাকা ব্যয় দেখানো হয়েছে এবং কাজ ব্যতিরেকেই বিল পরিশোধ করা হয়েছে। প্রজ্ঞাপনে একে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অনিয়মের অভিযোগে মো. সাইফুজ্জামানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন)-এর ধারা ৩৯(১) অনুযায়ী ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হতে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ বা খোরাকী ভাতা প্রাপ্য হবেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত