বিদেশ থেকে ফেরার সময় কতটুকু স্বর্ণ আনতে পারবেন, লাগবে না শুল্ক « বাংলাখবর প্রতিদিন

বিদেশ থেকে ফেরার সময় কতটুকু স্বর্ণ আনতে পারবেন, লাগবে না শুল্ক

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৩১
মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৩১
Link Copied!
অনলাইন ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দেশের বাজারে স্বর্ণের গয়নার দাম বেশ চড়া। শুধু দেশে বললে ভুল হবে, বরং বিশ্ব স্বর্ণের বাজার সম্পূর্ণ টালমাটাল। প্রায় প্রতিদিনই সোনার দাম ওঠানামা করছে। প্রতি ভরি স্বর্ণের দাম এখন আড়াই লাখ টাকা। আর এতেই মধ্যবিত্তের সোনার গয়না পরার শখ যেন দিন দিন ফিকে হয়ে যাচ্ছে।

এমন অবস্থায় অনেকে বিদেশ থেকে ফেরার সময় সোনার গয়না আনেন। কিংবা আত্মীয়স্বজনের জন্য বিদেশফেরতেরা স্বর্ণ নিয়ে আসেন। এটা নতুন কিছু নয়। তবে আইনি জটিলতা এড়াত দেশি ও বিদেশি নিয়ম ও আইন জানার কোনো বিকল্প নেই।

সোনার দামের চড়া বাজারে বিদেশ থেকে কী পরিমাণ সোনা আনা যাবে, তা দেখা যাক।

বিজ্ঞাপন

বিদেশ থেকে নির্দিষ্ট পরিমাণ সোনার গয়না আনলে আপনাকে কোনো শুল্ক-কর দিতে হয় না। আবার নির্দিষ্ট পরিমাণ শুল্ক দিয়ে স্বর্ণপিণ্ড বা সোনার বার দেশে আনার সুযোগ আছে।

অপর্যটক যাত্রীদের ব্যাগেজ রুলসের আওতায় চলতি অর্থবছর থেকে সোনার অলংকার ও সোনার বার দেশে আনায় সুবিধা বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

কতটুকু স্বর্ণ বা গহনা আনতে পারবেন:

বিদেশফেরত একজন যাত্রী কোনো শুল্ক ছাড়াই বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার অলংকার আনতে পারবেন। হিসাব অনুসারে, প্রায় ৮ ভরি ১০ আনার সোনার গয়না আনতে কোনো শুল্ক দিতে হবে না। তবে এভাবে ১২টির বেশি সোনার গয়না আনা যাবে না।

আবার শুল্ক দিয়েও সোনা আনতে পারবেন। নতুন ব্যাগেজ রুলম অনুসারে, তোলাপ্রতি ৫ হাজার টাকা শুল্ক দিয়ে একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা ওজনের একটি সোনার বার আনতে পারবেন।

কীভাবে আনবেন ?

যেকোনো বিদেশফেরত যাত্রীকে ব্যাগেজ ফরম পূরণ করতে হবে। বিমানবন্দরে নামার পর এ প্রক্রিয়া শুরু হয়। ফরমটির নাম ব্যাগেজ ঘোষণা ফরম।

এই ফরমে যাত্রীর নিজের নাম, পাসপোর্ট নম্বর, ফ্লাইট নম্বর, জাতীয়তা, কোন দেশ থেকে এসেছেন- এসব তথ্য দিতে হবে। শুল্ক দিতে হবে এমন আনা কোনো পণ্য আছে কি না, যদি থাকে তাহলে পুরো বিবরণী দিতে হবে।

আপনার ১০০ গ্রাম সোনার অলংকার ও ২০০ গ্রাম রুপার অলংকারের কম থাকলে এই ব্যাগেজ ফরম পূরণ করার দরকার নেই। সোজা গ্রিন চ্যানেল দিয়ে বের হয়ে যাবেন।

ব্যাগেজ রুলসের আওতায় শুল্ক বসবে না, এমন কোনো পণ্য থাকলে গ্রিন চ্যানেল দিয়ে বিমানবন্দর থেকে সরাসরি বের হওয়ার সুযোগ দেওয়া আছে। যেখানে সকল আইনি জটিলতা মুক্ত থাকা যাবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত