যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা « বাংলাখবর প্রতিদিন

যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৪৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৪৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রায় সংবাদ সংগ্রহের সময় যুগান্তরের মাল্টিমিডিয়া রিপোর্টার আবু সালেহ মুসার ওপর নৃশংস হামলা করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে। সেই সঙ্গে নারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

ওই ভিডিও ধারণকালে সাংবাদিক মুসার ওপর টার্গেট করে হামলা চালায় এক পুলিশ সদস্য। এতে মুসার হাতে থাকা স্মার্ট ফোনটি পড়ে ভেঙে যায়। লাঠির আঘাতে মুসা বসে পড়লে অন্য পুলিশ সদস্যরাও বর্বরোচিত এ হামলায় অংশ নেয়। পুলিশের হামলায় মুসার হাতের আঙ্গুলে ফ্র্যাকচারসহ পিঠ এবং পাঁজরে গুরুতর জখম হয়।

বিজ্ঞাপন

এদিকে, নির্বাচনের আগে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ওপর এমন নেক্কারজনক হামলায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

আসন্ন নির্বাচনকে বানচাল কিংবা প্রশ্নবিদ্ধ করেতেই কিছু পুলিশ সদস্য ইচ্ছাকৃতভাবে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করছে বলে আশঙ্কা করছে গণমাধ্যমকর্মীরা।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত