সিরাজগঞ্জের ৬টি আসনের ৫টিতে বিএনপি, ১টিতে জামায়াত প্রার্থী জয়ী « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের ৬টি আসনের ৫টিতে বিএনপি, ১টিতে জামায়াত প্রার্থী জয়ী

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:০৯
রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:০৯
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের পাঁচটিতে বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। একটি আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী।

বৃহস্পতিবার রাত ২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ছয়টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

সেলিম রেজা সিরাজগঞ্জ-১ (সদর–কাজিপুর) আসনে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাওলানা শাহীনুর আলম (দাঁড়িপাল্লা)।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনে বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলাম।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির আইনুল হক জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোট সমর্থিত রিকশা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আব্দুর রউফ সরকার।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে জামায়াতে ইসলামীর রফিকুল ইসলাম খান বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এম আকবর আলী।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির আমিরুল ইসলাম খান আলীম বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর আলী আলম।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপির এম এ মুহিত বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এনসিপির এস এম সাইফ মোস্তাফিজ।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত