নতুন মন্ত্রীদের নিতে সংসদ ভবনে ৫০ গাড়ি « বাংলাখবর প্রতিদিন

নতুন মন্ত্রীদের নিতে সংসদ ভবনে ৫০ গাড়ি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:১৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:১৯
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সরকার হিসেবে শপথ নেবে বিএনপি। এ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ অনুযায়ী নতুন সরকারের সম্ভাব্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে প্রস্তুত রাখা হয়েছে ৫০ জন চালক। এসব গাড়ি ইতোমধ্যে সচিবালয়ে পৌঁছেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ ভবনের সামনে সারিবদ্ধভাবে ৫০টি গাড়ি রাখা হয়েছে। যারা নতুন সরকারে শপথের আমন্ত্রণ পাবেন, তাদের বাসা থেকে বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য এসব গাড়ি পাঠানো হবে।

এছাড়া নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য মনোগ্রাম ও পতাকা স্ট্যান্ডসংবলিত প্রয়োজনীয় সংখ্যক গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। তবে গাড়ি প্রস্তুত থাকলেও নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ধারণা পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ থেকেই উপদেষ্টারা দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রস্তুত করা ৫০টি গাড়িতেই পতাকা টানানোর স্ট্যান্ড রয়েছে। যেসব গাড়ি মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য বরাদ্দ হবে, সেগুলোর পতাকা স্ট্যান্ডে জাতীয় পতাকা সংযুক্ত করা হবে। প্রতিটি গাড়ির জন্য একজন করে চালক প্রস্তুত রাখা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ৫০টি গাড়ির জন্য ৫০ জন চালক নতুন মন্ত্রীদের দায়িত্ব পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে যারা উপদেষ্টাদের চালক হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের মধ্য থেকেও নিয়োগ দেওয়া হচ্ছে। তবে এবার নতুন চালকদের প্রাধান্য দেওয়া হয়েছে। এক চালক বলেন, এখনও জানি না, কে কোন মন্ত্রীর ডিউটি পাব। আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আমরা সকাল ১০টা থেকে এখানে অবস্থান করছি।
এ বিষয়ে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেনন গণমাধ্যমে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ৬৮টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। শপথ উপলক্ষে আমাদের কাছে গাড়ি চাওয়া হয়েছে। এখন পর্যন্ত ৫০টি গাড়ি পাঠানো হয়েছে। প্রয়োজন হলে আরও গাড়ি প্রস্তুত রয়েছে। প্রস্তুত রাখা গাড়িগুলো ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সাধারণত ল্যান্ড ক্রুজার ও ক্যামরি গাড়ি ব্যবহার করেন।

এদিকে গাড়ি প্রস্তুত থাকলেও নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে দুই যুগ পর সরকার গঠন করছে দলটি। দলটির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন-এ ঘোষণা আগেই দিয়েছে বিএনপি। ইতোমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ১৭ ফেব্রুয়ারি বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত