রোজায় মেট্রোরেল চলবে নতুন সূচিতে « বাংলাখবর প্রতিদিন

রোজায় মেট্রোরেল চলবে নতুন সূচিতে

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:৫২
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:৫২
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পবিত্র রমজান মাস উপলক্ষে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ১ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন এই সূচি কার্যকর থাকবে।

নতুন সূচি অনুযায়ী, সাপ্তাহিক কর্মদিবসগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

যাত্রীদের চাপের ওপর ভিত্তি করে বিভিন্ন সময়ে ট্রেনের বিরতি বা ‘হেডওয়ে’ নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫ মিনিট ৩০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ২০ মিনিট পর্যন্ত।

বিজ্ঞাপন

রমজানের সময় ইফতারের প্রয়োজনে যাত্রীরা বিশেষ সুবিধা পাবেন। প্রতিটি যাত্রী মেট্রোট্রেন ও স্টেশন এলাকায় কেবল ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন।

তবে পানি যেন মেঝেতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং খালি বোতল অবশ্যই প্ল্যাটফর্ম বা স্টেশনের নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। প্ল্যাটফর্ম, কনকোর্স বা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার, অন্যান্য সরকারি ছুটির দিন এবং শুক্রবারের বিদ্যমান সময়সূচি অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত