বাসাটার জন্য অনেক মায়া লাগছে: আসিফ নজরুল « বাংলাখবর প্রতিদিন

বাসাটার জন্য অনেক মায়া লাগছে: আসিফ নজরুল

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:৩১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:৩১
Link Copied!
আসিফ নজরুল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে রাজধানীর হেয়ার রোডের যে সরকারি বাসভবনে ছিলেন আসিফ নজরুল, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় সেটি ছাড়ছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে বাসা ছাড়ার বিষয়টি জানিয়ে তিনি লেখেন, ‘বাসাটির প্রতি তারা মায়া জন্মে গেছে’।

পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘আমরা যখন হেয়ার রোডের এই বাসায় উঠি সবার মন খারাপ হয়ে যায়। বেশি বড় জায়গা, বেশি বড় বাড়ি, এত বড় যে আপন ভাবা যায় না ঠিক।’

বিজ্ঞাপন

সরকারি বাসায় ওঠার কারণে সন্তানদের মন খারাপের কথাও উল্লেখ করেন তিনি। লেখেন, ‘ফুলার রোডের বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তারা।’

তবে এখন বাসা ছাড়ার সময় এ জায়গার প্রতি এক ধরনের আবেগ তৈরি হয়েছে বলে জানান তিনি। তার ভাষায়, ‘দু-এক দিনের মধ্যে আমরা চলে যাব এই বাসা থেকে। আমার মায়া রোগ আছে। এখন দেখি এই বাসাটার জন্যই অনেক মায়া লাগছে- বিশেষ করে ঝোপঝাড়, রোদ-ছায়া, চিলের ডানা আর বিশাল আকাশটার জন্য।’

বিজ্ঞাপন

পোস্টের শেষে তিনি লেখেন, ‘বিদায় হেয়ার রোড।’

অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ উপদেষ্টা এবং পরে ক্রীড়া উপদেষ্টার দায়িত্বও পালন করেন আসিফ নজরুল। তফসিল ঘোষণার দিন থেকে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ কার্যকর হলে তিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পান।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত