বিতর্কিত হিরো আলম-মুনমুনের ‘বউ জামাইয়ের লড়াই’ প্রদর্শনের অযোগ্য ঘোষণা « বাংলাখবর প্রতিদিন

বিতর্কিত হিরো আলম-মুনমুনের ‘বউ জামাইয়ের লড়াই’ প্রদর্শনের অযোগ্য ঘোষণা

বিনোদন ডেস্ক
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:২৫
বিনোদন ডেস্ক
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:২৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্কিত ও সমালোচিত কথিত কনটেন্ট ক্রিয়েটর ও আশরাফুল আলম ওরফে কথিত হিরো আলম অভিনীত সিনেমা ‘বউ জামাইয়ের লড়াই’ আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা। এ সিনেমায় অভিনয় করেছেন একসময়ের আলোচিত অভিনেত্রী মুনমুন। অথচ এরইমধ্যে সিনেমাটি প্রদর্শনের অযোগ্য বলে ঘোষণা এসেছে।

সরকার অশ্লীলতার বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করলে ২০০৩ সালের পর মুনমুনকে আর রুপালি পর্দায় দেখা যায়নি। দীর্ঘদিন পর বিতর্কিত হিরো আলমের সিনেমায় অভিনেত্রীর উপস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। এ সিনেমাটি মুক্তির লক্ষ্যে সেন্সর বোর্ডে জমা পড়লেও ছাড়পত্র পায়নি। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটিকে প্রদর্শনের অনুপযোগী হিসেবে বিবেচনা করেছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাটির প্রযোজক হিসেবে শুরুর দিকে হিরো আলমের নাম থাকলেও পরে প্রযোজনায় যুক্ত হন সত্তর দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। তার প্রযোজনা প্রতিষ্ঠান উজ্জ্বল ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন বাবুল রেজা।

বিজ্ঞাপন

জানা যায়, ২০২১ সালের ২০ নভেম্বর সিনেমাটির নির্মাণকাজ শুরু হয়। সেই সময় প্রযোজক হিসেবে হিরো আলমের নাম থাকলেও বর্তমান নথিতে প্রযোজক হিসেবে উজ্জ্বলের নাম দেখা যায়। বর্তমানে ধর্ষণ মামলায় বিতর্কিত হিরো আলম কারাগারে থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমাটিতে হিরো আলম ও মুনমুনের পাশাপাশি অভিনয় করেছেন গাঙ্গুয়া, নুসরাত ও জারা জেরিন।

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে সিনেমাটির জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। পরিচালক (উৎপাদন) কামাল মোহাম্মদ রাশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- উজ্জ্বল ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি বিএফডিসিতে তালিকাভুক্ত নয় এবং এ খাতে সংস্থাটির কোনো আর্থিক পাওনা না থাকায় অনাপত্তি প্রদান করা হয়েছে। তবে সেন্সর বোর্ডে প্রদর্শনের পর সিনেমাটি ছাড়পত্র পায়নি।

বিজ্ঞাপন

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য আওলাদ হোসেন গণমাধ্যমে বলেন, ‘চলচ্চিত্রশিল্পকে টিকিয়ে রাখতে এই সময়ে মানসম্মত সিনেমা প্রয়োজন। বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের সিনেমা প্রদর্শনের উপযোগী নয় বলেই বোর্ড সিনেমাটি বাতিল করেছে। প্রযোজক পুনরায় আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে।’

উল্লেখ্য, আসন্ন চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার কথা রয়েছে আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের। দীর্ঘদিন স্থবির থাকার পর আগামী ৪ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও তা আবারও অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। নানা জটিলতা ও আইনি প্রক্রিয়ার কারণে সমিতিটি বেশ কিছু দিন ধরেই কার্যত নেতৃত্বশূন্য।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত