আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে রাজশাহীর ডিআইজির নির্দেশনা, যা বললেন মন্ত্রী মিনু « বাংলাখবর প্রতিদিন

আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে রাজশাহীর ডিআইজির নির্দেশনা, যা বললেন মন্ত্রী মিনু

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:৩৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:৩৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে ‘বিশেষ নির্দেশনা’ দিয়েছেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

এ বিষয়ে এক প্রশ্নে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু গণমাধ্যমে বলেন, ‘এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। প্রশাসন চলে মন্ত্রণালয়ের অধীনে। এটা আমি দেখবো। আসলে দেশ আমাদের সবার। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সবার।’

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত কিংবা ফ্যাসিস্ট সংগঠনের কোনো নেতাকর্মী জামিন পেলেই তাকে পুনরায় অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান।

মঙ্গলবার তিনি এমন নির্দেশনা দিয়ে রেঞ্জের অধীনের ৮ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপারদের (এসপি) এই চিঠি দিয়েছেন।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে- কার্যক্রম নিষিদ্ধ/স্থগিত ফ্যাসিস্ট সংগঠন/সংগঠনসমূহের যে নেতা এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠপর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে (শ্যোন অ্যারেস্ট) হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই।

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়েছে, ইতোপূর্বে এ বিষয়ে গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশ সুপারদের অবহিত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

রাজশাহী রেঞ্জের আওতায় থাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটের এসপিরা এমন চিঠি পেয়েছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে কিছু সমালোচনাও দেখা দিয়েছে।

জানতে চাইলে ডিআইজি মোহাম্মদ শাহজাহান গণমাধ্যমকে বলেন, ইদানীং আমাদের কাছে মেসেজ আসছে যে, সরকার যেসব সংগঠনকে নিষিদ্ধ করেছে তারা আবার তৎপর হচ্ছে। তারা বিভিন্ন ধরনের অকারেন্স ঘটাতে পারে এবং এরই মধ্যে তারা পুরোনো সহকর্মীকে একত্রিত করতে পারে। এখন ক্রিমিনালগুলো যদি একত্রিত হয়, আপনিই তো দুই দিন পরে লিখবেন যে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এজন্য আমরা আগাম সতর্ক করলাম। যারা দোষী নয়, তাদের ছেড়ে দেবে। যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

তিনি বলেন, পুলিশ এখন মানবাধিকার-আইনের শাসনের মধ্যে আছে। এ অবস্থায় যেসব জঙ্গি সংগঠন আছে, বামপন্থি জঙ্গি সংগঠন আছে, ফ্যাসিস্ট সংগঠন আছে, সরকার যেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে, তারা এ সুযোগটা কেউ কেউ গ্রহণ করতে পারে। এ জন্যই আমরা সতর্ক।

এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের কোনো নির্দেশনা আছে কিনা? জানতে চাইলে ডিআইজি বলেন, হেডকোয়ার্টার থেকে আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না। এটা আমাদের নিয়মিত নির্দেশনা। এখন আমাদের কাছে চ্যালেঞ্জ কী আছে? নির্বাচনের মধ্যে আমাদের কাছে অনেক চ্যালেঞ্জ ছিল। সেগুলো আমরা ওভারকাম করেছি। আমরা দেখেছি যে আমাদের সামনে কী চ্যালেঞ্জ আসতে পারে। সেভাবেই আমার অফিসারদের আমি নির্দেশনা দিয়েছি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত